এক্সপ্লোর

Bankura : সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিন, একাধিক ইস্যুতে বাঁকুড়ায় আইন অমান্য কর্মসূচি বামেদের

সোমবার 'ভারত বাঁচাও দিবস' কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলাশাসকের দফতরে অভিযান ও আইন অমান্য কর্মসূচিতে অংশ নেয় বামপন্থী শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনগুলি। এর পাশাপাশি কংগ্রেসও অংশ নেয় এই কর্মসূচিতে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া ও আয়কর দেন না এমন প্রতিটি পরিবারকে মাসে সাত হাজার পাঁচশো টাকা দেওয়া ও এমজিএনআরইজিএ-তে ২০০ দিনের কাজের দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নামল বামেরা। সোমবার 'ভারত বাঁচাও দিবস' কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলাশাসকের দফতরে অভিযান ও আইন অমান্য কর্মসূচিতে অংশ নেয় বামপন্থী শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনগুলি। এর পাশাপাশি কংগ্রেসও অংশ নেয় এই কর্মসূচিতে। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, কংগ্রেস নেতা অরূপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

শহরের হিন্দু স্কুল মাঠ থেকে বাম-কংগ্রেস নেতা-কর্মীরা মিছিল করে জেলাশাসকের দফতরের দিকে এগিয়ে যান। আইন অমান্য কর্মসূচির লক্ষ্য নিয়ে মিছিল করেন তাঁরা। কিন্তু, বিশাল পুলিশ বাহিনী তাঁদের পথ আটকে দেয়

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র তাঁদের কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আমাদের মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেককে গ্রেফতার ও সাথে সাথে নিঃশর্ত মুক্তি দেওয়ার কথা উপস্থিত পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। এর পরেও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এমনকী জেলাশাসকের দফতরে ঘেরাও কর্মসূচিও তাঁরা গ্রহণ করবেন বলে জানান।

এ বিষয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরার বক্তব্য, সিপিআইএম-বিজেপি অলরেডি 'ব্ল্যাকলিস্টেড'। তাই প্রচারে আসার জন্যই ওরা নাটক করছে। আর মুখ্যমন্ত্রী রাজ্যে ৭০ টির বেশি প্রকল্পের মাধ্যমে সেবা প্রদান করছেন। ঠিক সেই কারণেই সিপিআইএম-কংগ্রেসের এই 'প্রলাপ' মানুষের কানে পৌঁছাবে না বলে তিনি দাবি করেন।

আজ হাওড়াতেও আইন অমান্য কর্মসূচি গ্রহণ করে বামেরা। জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে টিকাকরণ চলছে। তবে টিকাকরণ নিয়ে বিরোধীদের তরফে নানা রকম অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আজ বামেদের আন্দোলনের ইস্যু হিসেবে উঠে আসে সকলকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget