এক্সপ্লোর

Bengal Coronavirus Crisis:চম্পাহাটিতে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে জখম যাত্রী, রেল অবরোধ

এদিন চম্পাহাটি স্টেশন ছাড়ার পর আপ ক্যানিং লোকাল থেকে পড়ে যান এক যাত্রী। তারপরই উত্তেজনা ছড়ায়।

দক্ষিণ ২৪ পরগনা : শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে চম্পাহাটি স্টেশনে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যাত্রী। ট্রেনের সংখ্যা কমানোয় ভিড় বাড়ার কারণেই দুর্ঘটনা। এই অভিযোগে সকাল ৮টা থেকে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা। এদিন চম্পাহাটি স্টেশন ছাড়ার পর আপ ক্যানিং লোকাল থেকে পড়ে যান এক যাত্রী। তারপরই উত্তেজনা ছড়ায়। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে চালক ও গার্ড মিলিয়ে শতাধিক রেল কর্মী করোনা আক্রান্ত হন। তারপর থেকেই কমানো হয়েছে ট্রেনের সংখ্যা।

চম্পাহাটি স্টেশন ছেড়ে শিয়ালদার দিকে যাওয়ার সময় রেলগেটের সামনে ওই যাত্রী ট্রেন থেকে পড়ে যান। তিনি গুরুতর জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার পরই যাত্রীরা রেল অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ায় প্রত্যেক ট্রেনেই প্রচুর ভিড় হচ্ছে। এই কারণেই এ ধরনের দুর্ঘটনা। তাঁরা অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। 

উল্লেখ্য, করোনার থাবা পড়েছে রেলের শিয়ালদা ডিভিশনেও। শতাধিক গার্ড ও চালক করোনা আক্রান্ত হওয়ায় ট্রেনের সংখ্যা কমাতে হয়েছে। মূলত লোকাল ট্রেন কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। 

 এদিকে, বৃহস্পতিবারের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। 

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে ফের রেকর্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,  কলকাতাতেই ১ দিনে আক্রান্ত ৩ হাজার ৯০১ জন। উত্তর ২৪ পরগনায় ১ দিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৯১২ জন। সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু কলকাতায়।

এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget