এক্সপ্লোর

Bengal Padma Awardees: পদ্মভূষণ মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, পদ্মশ্রী 'গাছ দাদু' থেকে তাকদিরা, দেখে নিন বাংলার ১১ পদ্মপ্রাপকের তালিকা

Padmashree padma bhushan 2024 : এবার পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পাচ্ছেন পদ্ম-সম্মান। সেই তালিকায় আছেন,  শিল্পসংস্কৃতি  থেকে বিজ্ঞান,সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষরা। 

কলকাতা : আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। যুগান্তকারী মুহূর্ত। স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে চলেছে দেশ। এদিনই দেশজুড়ে বিভিন্ন বিশিষ্ট মানুষের হাতে পদ্মসম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি । এবার পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পাচ্ছেন পদ্ম-সম্মান। সেই তালিকায় আছেন,  শিল্পসংস্কৃতি  থেকে বিজ্ঞান,সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষরা। 

  • মিঠুন চক্রবর্তী

এবার পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী । বাংলা ও হিন্দি ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য সম্মানিত হবেন ৭৩ বছর বয়সের এই অভিনেতা।  অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।  

  • সত্যব্রত মুখোপাধ্যায়

মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। বেঁচে থাকলে তাঁর বয়স হত ৯১। গত বছর ৩ মার্চ প্রয়াত হয় তিনি। সত্যব্রত মুখোপাধ্যায় ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রাসায়নিক ও সার মন্ত্রী এবং পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হন।  রাজ্য বিজেপির সভাপতিও ছিলেন তিনি।

  • ঊষা উত্থুপ

ভারতীয় সঙ্গীতের গর্ব ও বাংলার সঙ্গীত দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র ঊষা উত্থুপ পাচ্ছেন পদ্মভূষণ।  বাঙালির হৃদয়ে তাঁর জায়গা চিরকালীন।   

  • গীতা রায় বর্মন

পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট রাজবংশী সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। ২৫ বছর ধরে সঙ্গীতজগতকে সমৃদ্ধ করেছেন তিনি। 

  • তাকদিরা বেগম

শিল্পে পদ্মশ্রী পাচ্ছেন তাকদিরা বেগম। তাঁর কাঁথা কাজ ভারতবন্দিত। বাংলা তথা ভারতের এই সাবেকি সূচিশিল্প নতুন প্রাণ পেয়েছে শিল্পীর হাতে।   

  • নারায়ণ চক্রবর্তী

বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন নারায়ণ চক্রবর্তী। আর্সেনিক দূষণ নিয়ে সারা ভারতে উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি ৬৯ বছর বয়সের এই বিজ্ঞানী। 

  • রতন কাহার

রতন কাহার পদ্মশ্রী পুরস্কৃত হচ্ছেন লোকসঙ্গীতে বিশেষ অবদানের জন্য। ভাদু গানে তাঁর অবদানের জন্য এই সম্মান।  'বড়লোকের বিটি লো' গানের জন্য খ্যাত তিনি। 

  • দুখু মাঝি

সামাজিক কাজের জন্য পদ্মশ্রী সম্মানে পুরস্কৃত হচ্ছেন পুরুলিয়ার দুখু মাঝি। তিনি শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি। বন সংরক্ষণ ও গাছ লাগানোর সুবাদে বনদফতর সহ বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন একাধিক পুরস্কার, মানপত্র।   

  • সনাতন রুদ্র পাল

পদ্মশ্রী পাবেন  জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পাল। কুমোরটুলিতে ৫ দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন তিনি। 

  • একলব্য শর্মা

বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন একলব্য শর্মা । হিন্দুকুশ হিমালয় অঞ্চলে কাজ করে চলেছেন এই পরিবেশবিদ।

  • নেপালচন্দ্র সূত্রধর

ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর পাচ্ছেন মরণোত্তর পদ্মসম্মান। পুরুলিয়ার গ্রামে তাঁর নাম সকলেই জানে। তাঁর হাতের ছৌ মুখোস ভারত-প্রসিদ্ধ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের

ভিডিও

Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget