এক্সপ্লোর

করোনাভাইরাস ‘গুজবে’ পড়ছে মুরগির দাম, চিন্তায় ব্যবসায়ীরা

বর্তমানে এক ধাক্কায় দাম নেমে দাঁড়িয়েছে কেজিতে ১০০ থেকে ১৩০ টাকা

কলকাতা: এক সপ্তাহ আগেও কাটা মুরগির মাংসের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। বর্তমানে এক ধাক্কায় সেই দাম নেমে দাঁড়িয়েছে ১০০ থেকে ১৩০ টাকা কেজিতে। কিন্তু হঠাৎ‍ মুরগির মাংসের দামে কেন এমন ধস? ব্যবসায়ীদের অভিযোগ, এর জন্য দায়ী করোনাভাইরাস নিয়ে গুজব! পোলট্রির মুরগির মাধ্যমে করোনা ভাইরাস ঢুকেছে বলে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকা পোস্ট ঘিরে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। শুধু নদিয়া নয়, গুজব ছড়িয়েছে অন্যান্য জেলাতেও। ব্যবসায়ীদে দাবি, সেই গুজবের ধাক্কায় কমেছে বিক্রি, পড়েছে মুরগির দাম। এপ্রসঙ্গে, ওয়েস্টবেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, আমাদের ১৫ দিনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি, ৪০ শতাংশ উৎ‍পাদন কমেছে, গুজবকে কেন্দ্র করে এই অবস্থা, পশু চিকিৎ‍সকদের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন মুরগি থেকে করোনাভাইরাস হচ্ছে না। নদিয়ার রানাঘাটের পাইকারি মুরগি বিক্রেতা বুরান সাহা বলেন, কয়েক দিন ধরে গুজবের ফলে আমাদের বিক্রি তলানিতে ঠেকেছে, অনেক বড় বড় অর্ডার বাতিল হয়েছে। হোটেল রেস্তোঁরায় নামমাত্র চলছে। শুধু করোনাভাইরাস ঢুকে পড়ার গুজবই নয়, নদিয়ায় গুজব ছড়িয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎ‍সাধীন বহু মানুষ। যদিও এই গুজব উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন,চিকিৎ‍সকের নাম বাদ দেবে। চিকিৎ‍সকের নাম বাদ দেবে। এই করোনাভাইরাস নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে, ইতিমধ্যেই আমি শান্তিপুর থানায় বিষয়টি জানিয়েছি। করোনা ভাইরাস মোটেও এখানে আসেনি, এর জন্য অনেক ব্যবসায়ী বিপাকে পড়েছেন। গোটাটাই গুজব। করোনাভাইরাস নিয়ে গুজব রুখতে প্রচার চালাচ্ছে শান্তিপুর পুরসভা। চেয়ারম্যান অজয় দে বলেন, শান্তিপুর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, আমরা মানুষকে সচেতন করার কর্মসূচি নিয়েছি। এই প্রেক্ষিতে চিকিৎ‍সক থেকে পুলিশ ও প্রশাসন - সবারই দাবি করোনাভাইরাস নিয়ে গুজবে কান দেবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget