এক্সপ্লোর

CBI: দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে কলকাতায় তলব সিবিআই-এর

গতকাল নলহাটিতে বিভাসের বাড়ি ও আশ্রমে সাড়ে ৭ ঘণ্টা ধরে অভিযান চালায় সিবিআই। একইসঙ্গে আমহার্স্ট স্ট্রিট থানার কাছে কলকাতায় বিভাসের ফ্ল্যাটেও চলে তল্লাশি। 

আবীর দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরের দিনই তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীকে কলকাতায় তলব করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। গতকাল নলহাটিতে বিভাসের বাড়ি ও আশ্রমে সাড়ে ৭ ঘণ্টা ধরে অভিযান চালায় সিবিআই। একইসঙ্গে আমহার্স্ট স্ট্রিট থানার কাছে কলকাতায় বিভাসের ফ্ল্যাটেও চলে তল্লাশি। 

নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির পর এবার সিবিআইয়ের স্ক্যানারে নলহাটির প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি বিভাস অধিকারী। গতকালই তাঁর বাড়ি ও বাড়ি লাগোয়া আশ্রমে সাড়ে সাত ঘণ্টার তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুটি মোবাইল ফোন ও কিছু নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিন কলকাতায় তাঁর ফ্ল্যাটটি সিল করে দিয়েছে সিবিআই। 

প্রথমে কুন্তল ঘোষ, তারপর গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম! কিন্তু কে এই বিভাস অধিকারী? নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর নাম জড়াল কী করে? সূত্রের খবর, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ ও বেসরকারি একাধিক কলেজের মালিক বিভাস অধিকারী আগে অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র পর এবার বীরভূমের নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআই। তৃণমূল নেতার আশ্রমেও হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পাশাপাশি, আমহার্স্ট স্ট্রিট থানার কাছে বিভাসের কলকাতার ফ্ল্যাটেও চলছে সিবিআইয়ের তল্লাশি।

বিভাস অধিকারী ছিলেন তৃণমূলের নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি। পরে পদত্যাগ করেন। এছাড়াও, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বিভাস। সিবিআইয়ের দাবি, ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বিভাস অধিকারী। এর আগে গতবছরের অক্টোবরে আমহার্স্ট স্ট্রিট থানার কাছে বিভাস অধিকারীর কলকাতার ফ্ল্যাট সিল করে দেয় ইডি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, ওই ফ্ল্য়াটের সিল খুলে বিভাসকে নিয়ে, তল্লাশি চালান ইডি-র অফিসাররা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভাস অধিকারীর নাম শোনা গিয়েছিল কুন্তল ঘোষ ও গোপাল দলপতির মুখে।

এতকিছুর মাঝে রাতারাতি ভোল বদল করেছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। যার বীরভূমের বাড়িতে, আশ্রমে এবং কলকাতার ফ্ল্যাটে একযোগে গতকাল তল্লাশি চালিয়েছে সিবিআই। গতকালই বিভাস আচমকা বলেন, তিনি তৃণমূলের সঙ্গে যাবতীয় সংসর্গ ত্যাগ করেছেন এবং আর্য ভারত নামে নতুন দল তৈরি করেছেন যা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছে। আজ সেই দলের আত্মপ্রকাশ এবং তারা আগামী যেসব নির্বাচন আসন্ন তাতে প্রার্থীও দেবেন বলে ভাবনা চিন্তা করছেন।। আচমকা এই ভোল বদল নিয়ে নিয়োগ দুর্নীতি কান্ডের নতুন করে রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget