এক্সপ্লোর

Durgapur News: সাগর দত্তের পুনরাবৃত্তি, প্রসূতি মৃত্যুর জেরে তাণ্ডব দুর্গাপুরে

Agitation For Wrong treatment: প্রসূতি মৃত্যুর জেরে তুলকামাল হল দুর্গাপুরের বেনাচিতিতে। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইসরাত জাহান নামে ২৮ বছরের ওই যুবতী।


মনোজ বন্দ্যোপাধ্যয়, দুর্গাপুর: কলকাতার ফুলবাগানে অবস্থিত সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও নার্সরা মার খাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় একই ঘটনা ঘটল দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এক প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যু (died for Wrong treatment) হয়েছে এই অভিযোগ জানিয়ে তাণ্ডব করলেন তাঁর আত্মীয়-পরিজনরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন: Doctors Protest: 'সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা', কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর বেনাচিতি মসজিদ মহল্লার বাসিন্দা ২৮ বছরের ইসরাত জাহান গত ২০ সেপ্টেম্বর আইকিউ সিটি হাসপাতাল নামে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গর্ভযন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। ২১ সেপ্টেম্বর তিনি একটি পুত্র সন্তানের জন্মও দেন। তারপর থেকে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ওই মহিলার। রবিবার চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন: Rampurhat Medical College: 'পরীক্ষায় বেশি নম্বর, পরীক্ষার হলে বিশেষভাবে বসার সুবিধা TMCP-র সদস্যদের', রামপুরহাট মেডিক্যাল কলেজে খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ

এই খবর পেতেই স্থানীয় বাসিন্দা ও মৃতার পরিবারের আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে ওই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন। চিকিৎসার গাফিলতির কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করতে থাকেন তাঁরা। শুরু করেন তাণ্ডব। খবর পেয়ে পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে শান্ত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে আলোচনায় বসেন মৃত প্রসূতির বাড়ির লোকজন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সুরক্ষার দাবিতে সরব হয়েছেন। এই নিয়ে তাঁদের আশ্বস্ত করেছে রাজ্য সরকার। কিন্তু, সাগর দত্ত ও দুর্গাপুরের ঘটনা কাজ যে কিছুই হয়নি তা বুঝিয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sagar Dutta Medical College: সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর, হাসপাতালে বাড়ল পুলিশের সংখ্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget