এক্সপ্লোর

Doctors Protest: 'সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা', কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

Kolkata Doctors Protest: সাগর দত্ত মেডিক্যালে মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রোগীর পরিবারের হাতে আক্রান্ত হওয়ার প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সাগর দত্ত মেডিক্য়াল কলেজের ঘটনার প্রতিবাদে কি ফের পূর্ণ কর্মবিরতির পথে হাঁটতে পারেন সমস্ত মেডিক্য়াল কলেজের জুনিয়র ডাক্তাররা? শনিবার কার্যত সেরকমই হুঁশিয়ারি শোনা গেল জুনিয়র ডাক্তারদের গলায়।

সাগর দত্ত মেডিক্যালে মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দেন তাঁরা। 

সোমবার কী হয় সুপ্রিম কোর্টে, সুরক্ষা নিয়ে কী জানায় রাজ্য সরকার? সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সময়সীমা বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সরকারকে শেষ সুযোগ, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি। সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা, দাবি আন্দোলনকারীদের। 

আরও পড়ুন, ফের বৃষ্টির ভ্রুকুটি? মহালয়ার আগেই আবহাওয়ার বড় আপডেট

পুলিশের সামনেই হামলা, আর জি কর করে দেব বলে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। কাল বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।
সুরক্ষা সংক্রান্ত দাবি মানা না হলে ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি।

পাশাপশি রবিবার বিকেলে সব মেডিক্যাল কলেজ থেকে মশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। আর জি কর-কাণ্ডের পঞ্চাশ দিনের মাথায়, ফের সরকারি হাসপাতালে আক্রান্ত কর্মরত জুনিয়র ডাক্তার, নার্স! শুক্রবার বিকেলে এক রোগীণীর মৃত্যুকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়ায় সাগর দত্ত মেডিক্যালে। মৃতার পরিজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।  সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি।                                     
 

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের মিনিটসে উল্লেখ ছিল যে, হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ভিতরে সুরক্ষার বিষয়টি দেখার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। এমনকী, যে সাগর দত্ত মেডিক্যালে শুক্রবার তাণ্ডব চলল, সেখানেই ১৮ সেপ্টেম্বর, উদ্বোধন করা হয় পুলিশের আউটপোস্টের। সংস্কার করা হয় পুলিশ ব্যারাক। তার ৯দিনের মাথায় এই সাগর দত্তেই আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget