এক্সপ্লোর

West Bengal School: বিবাহ বিচ্ছেদ বা অপরাধের শিকার হলে অগ্রাধিকার, শিক্ষক-বদলির পদ্ধতিতে একাধিক বদল

এখন থেকে কোনও আবেদনকারী এসএসসি-র বদলির সুপারিশ প্রত্যাখ্যান করলে, আগামী ৭ বছর আবেদন করতে পারবেন না।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রকাশিত হল স্কুল শিক্ষকদের বদলির গেজেট নোটিফিকেশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলির পদ্ধতিতে একাধিক বদল হয়েছে। এখন থেকে কোনও আবেদনকারী এসএসসি-র বদলির সুপারিশ প্রত্যাখ্যান করলে, আগামী ৭ বছর আবেদন করতে পারবেন না। কোনও আবেদনকারী, শেষ বদলির ৫ বছর পরে আবার সাধারণ বদলির আবেদন করতে পারবেন। তবে অবসরের এক বছর আগে বদলির আবেদন করতে পারবেন না কেউ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিভোর্স বা অপরাধমূক কোনও ঘটনার শিকার এমন শিক্ষিকা বা মহিলা শিক্ষিকাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, বাতিল হয়েছে বছরে একবার সাধারণ বদলির বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম।

শিক্ষক-শিক্ষিকাদের বদলি নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম। গত ২৪ অগাস্ট বদলির প্রতিবাদে বিকাশ ভবনের বাইরে পুলিশের সামনেই, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচজন শিক্ষিকা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ, মইদুলকে গ্রেফতার করতে বেলেঘাটার চাউলপট্টিতে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছয় বিধাননগর উত্তর ও বেলেঘাটা থানার বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলার পর তাঁর শ্বশুরবাড়ির সামনে থেকে পুলিশকর্মীদের একাংশ সরে যান। কিন্তু এদিন সকালেও সেখানে পুলিশ মোতায়েন ছিল। এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে একটি ইমেল করে অভিযোগ জানিয়েছেন মইদুল ইসলামের স্ত্রী। 

এই ঘটনাকে ঘিরে তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘শিক্ষকদের যেভাবে বদলি করা হয়েছে, তাঁরা কষ্টের মধ্যে আছেন। সেই আন্দোলনে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের জব্দ করার চেষ্টা চলছে।’

পাল্টা তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন, ‘পুলিশ বিষয়টি দেখছে। এ বিষয়ে ইন্টারফেয়ার করা উচিত নয়। যারা এ কথা বলছে, তারা বিরোধীদের বিরুদ্ধে যা করেছে, তাদের মুখে এসব মানায় না। আর দিলীপ ঘোষ হাস্যকর।’

পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মইদুল ইসলাম। তবে তাঁকে এদিন কোনও রক্ষাকবচ দেয়নি আদালত।

আদালতে পুলিশ জানায়, ৩০৬ ধারায় মইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেইজন্যই তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল। এদিনের শুনানির পর মামলাটি হাইকোর্টের নির্ধারিত ক্রমতালিকা থেকে আপাতত বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে মামলাকারী ফের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget