এক্সপ্লোর

KMC News: কলকাতার 'গভীরতম' কুয়ো! খিদিরপুরে কাজ শুরু করল পুরসভা

নবাব আলি পার্কে তৈরি হচ্ছে পাম্পিং স্টেশন তার জন্য় তৈরি করা হচ্ছে বিশাল এক সাম্প বা কুয়ো। যা কিনা কলকাতার গভীরতম কুয়ো বলে পুরসভা সূত্রে দাবি।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: খিদিরপুরে জমা জলের সমাধানে পাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। সেখানে তৈরি করা হল বিশাল একটি স্য়াম্প বা কুয়ো। যা কিনা কলকাতায় গভীরতম বলে দাবি। এই পাম্পিং স্টেশন ও বিশাল কুয়োর ফলে, জমা জলের সমস্য়া থেকে মুক্তি পাবে শহরবাসী। 

নবাব আলি পার্কে তৈরি হচ্ছে পাম্পিং স্টেশন তার জন্য় তৈরি করা হচ্ছে বিশাল এক সাম্প বা কুয়ো। যা কিনা কলকাতার গভীরতম কুয়ো বলে পুরসভা সূত্রে দাবি। একটা পাঁচতলা বাড়ির যা উচ্চতা, এই কুয়োটির গভীরতাও প্রায় তাই। এই কুয়োর মধ্যেই জমা হবে খিদিরপুরের জমা জল। তা সোজা গিয়ে পড়বে গঙ্গায়। 

বর্ষা এলেই ডুবুডুবু অবস্থা হয় খিদিরপুরের। আগে, খিদিরপুরের জল মোমিনপুরে পাঠানো হত... সেখান থেকে তা গিয়ে পড়ত গঙ্গায়। এখন, খিদিরপুরের জল কুয়োর জমা হয়ে, সেখান থেকে পাম্পিং স্টেশনের মাধ্যমে সোজা গিয়ে গঙ্গায় পড়বে। এই পাম্পিং স্টেশন ও বিশাল এই কুয়োর ফলে, জমা জলের সমস্য়া থেকে মুক্তি পাবে শহরবাসী।

জঞ্জাল থেকে নির্মাণের উপাদান: উল্লেখ্য, কিছুদিন আগে জানানো হয়েছিল যন্ত্রের গুণে নির্মাণের উপাদান হয়ে উঠবে জঞ্জাল! রাজারহাটে এমনই এক প্রজেক্ট শুরু করতে চলেছে। কলকাতা পুরসভা যন্ত্রের গুণে আবার ব্যবহারযোগ্য হয়ে উঠবে জঞ্জাল (Garbage)! রাজারহাটে (Rajarhat) এমনই এক প্রজেক্ট শুরু করতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বরাত দেওয়া হয়েছে হায়দরাবাদের এক কোম্পানিকে।

জঞ্জালই হয়ে উঠবে নির্মাণের উপাদান। এমনই এক প্রজেক্ট চালু করতে চলেছে কলকাতা পুরসভা। রাজারহাটে রয়েছে কলকাতা পুরসভার একটি জমি। সেই ২০ একরের মধ্যে, ৫ একর জায়গায় একটি প্রকল্প চালু করছে KMC। পোশাকি নাম construction & Demolition Materials Recycling Project। অর্থাত্‍, বাড়ি তৈরির সময় যে কংক্রিটের জঞ্জাল বের হয়, তা-ই আবার পুনর্ব্যবহার যোগ্য করে তোলা হবে। হায়দরাবাদের একটি সংস্থাকে দেওয়া হয়েছে দায়িত্ব। যাঁরা কংক্রিটের জঞ্জালকে টুকরো টুকরো করে, ফের তা দিয়ে তৈরি করবে, এক ধরণের বালি, পেভার ব্লক। 

কাজ শুরু

ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্রাশার মেশিন বসে গেছে। কাজও শুরু করে দিয়েছে সেগুলি। এক নির্মাণ ভেঙে আবর্জনা। আবার তা থেকে নির্মাণ সামগ্রী। যন্ত্রের গুণে আবার ব্যবহারযোগ্য হয়ে উঠবে এত্তা জঞ্জাল।

গত এপ্রিলে কলকাতা পুরসভার একটি সিদ্ধান্ত নিয়ে তীব্র তরজা হয়েছিল। ব্যয় সঙ্কোচে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) একাধিক পদক্ষেপ করেছে। অথচ সেই পুরসভাই প্রত্যেক মেয়র পারিষদকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘাটতি বাজেটের এই সময়ে পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। যদিও তৃণমূলের (TMC) যুক্তি, ট্যাব দিলে কালি কাগজের খরচ কমবে।

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget