এক্সপ্লোর

দক্ষিণ ২৪ পরগনা: পুরোহিত ভাতার তালিকায় ‘গরমিল’, নাম মুদি দোকানের মালিকের, বাদ একাধিক ব্রাহ্মণ

গতমাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, দরিদ্র সনাতনী যে ব্রাহ্মণরা পুজো করেন, তাঁদের অক্টোবর মাস থেকে ১ হাজার টাকা করে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। কিন্তু ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের মতো পুরোহিত ভাতার তালিকা নিয়েও অভিযোগ উঠল অসঙ্গতির। অভিযোগ, তালিকায় পুরোহিতের জায়গায় উঠেছে মুদির দোকানের মালিকের নামও।

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: গতমাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, দরিদ্র সনাতনী যে ব্রাহ্মণরা পুজো করেন, তাঁদের অক্টোবর মাস থেকে ১ হাজার টাকা করে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। কিন্তু ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের মতো পুরোহিত ভাতার তালিকা নিয়েও অভিযোগ উঠল অসঙ্গতির। অভিযোগ, তালিকায় পুরোহিতের জায়গায় উঠেছে মুদির দোকানের মালিকের নামও। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুর এলাকায় ভাতা দেওয়ার জন্য তৈরি হয়েছে পুরোহিতদের নামের তালিকা। সেই তালিকা নিয়েই উঠেছে অসঙ্গতির অভিযোগ। জয়নগরের বাসিন্দা পুরোহিত দিলীপ ভট্টাচার্য বলেছেন, আমি ৩৪ বছর পুজো করছি। বংশ পরম্পরায় পুজো করছি। আমার নাম নেই। আমার জায়গায় ওই মন্দিরের পুরোহিত হিসেবে যাঁর নাম আছে তিনি মুদিখানার দোকানদার। অন্য এক পুরোহিত সুজয় ভট্টাচার্যর অভিযোগ, তালিকায় আমার নাম নেই। আমি সংস্কৃত স্কুল থেকে সার্টিফিকেট প্রাপ্ত পুরোহিত। শুনেছি, তালিকা হয়েছে। কিন্তু আমার নাম তালিকায় নেই। কংগ্রেস পরিচালিত জয়নগর মজিলপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যানের অভিযোগ, অনেক যোগ্য পুরোহিতের নাম নেই তালিকায়। গরমিলের অভিযোগ স্বীকার করে নিয়েছেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস । তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে জেলাশাসক ও বারুইপুরের মহকুমাশাসকের সঙ্গে কথা বলবেন। পুরোহিত ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে। এবার তালিকায় অসঙ্গতির অভিযোগ দক্ষিণ ২৪ পরগনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget