এক্সপ্লোর

CPM Brigade Rally: আসন সমঝোতা নিয়ে চার সদস্যের কমিটি কংগ্রেসের, ভোটের আগে ফ্রেব্রুয়ারি বা মার্চে যৌথ ব্রিগেড সমাবেশ করতে চায় সিপিএম

একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে মজবুত জোট বার্তা দিতে কংগ্রেসের সঙ্গে যৌথ ভাবে ব্রিগেড সমাবেশ করতে চায় সিপিএম। বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি বা মার্চে ব্রিগেড সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রের খবর, সিপিএম নেতৃত্ব চায়, ব্রিগেডের সভায় উপস্থিত থাকুন ওয়েনাড়ের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের উপর ছাড়া হয়েছে।

কলকাতা: একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে মজবুত জোট বার্তা দিতে কংগ্রেসের সঙ্গে যৌথ ভাবে ব্রিগেড সমাবেশ করতে চায় সিপিএম। বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি বা মার্চে ব্রিগেড সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রের খবর, সিপিএম নেতৃত্ব চায়, ব্রিগেডের সভায় উপস্থিত থাকুন ওয়েনাড়ের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কংগ্রেসের উপর ছাড়া হয়েছে। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, জোট হবে, আসন সমঝোতা হবে, কে কত আসন পাবে তা নিয়ে আলোচনা হয়নি। ব্রিগেড হবে, তবে এখনও সিদ্ধান্ত হয়নি। জোটের কে মুখ্যমন্ত্রী হবে, তা নির্বাচনের ফলের পর সিদ্ধান্ত হবে। বামেদের সঙ্গে জোট নিয়ে সোমবার প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে বৈঠক করেন আব্দুল মান্নান।প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, আমাদের বামপন্থী দলগুলির সঙ্গে একটা সমঝোতার বিষয় আসছে, তা নিয়ে আলোচনা শুরু করছি...আরও অনেক মিছিল করতে চাই। এদিকে, আসন সমঝোতা ও যৌথ কর্মসূচি নিয়ে বামেদের সঙ্গে কথা বলার জন্য অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান ও নেপাল মাহাতোকে নিয়ে কমিটি তৈরি করেছে এআইসিসি। প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বাধীন এই কমিটি বামদলগুলির সঙ্গে আলোচনা করবে। গতমাসেই অধীর ঘোষণা করেছিলেন, কংগ্রেস বামদলগুলির সঙ্গে জোট বেঁধে রাজ্যের আগামী বিধানসভা ভোটে লড়াই করবে। ২০১৬-র বিধানসভা নির্বাচনেও জোট বেঁধে লড়াই করেছিল বাম ও কংগ্রেস। উল্লেখ্য, রবিবার কলকাতায় দলের এক অনুষ্ঠানে ইয়েচুরি বলেছিলেন যে, রাজ্যে তৃণমূল ও বিজেপিকে হারাতে বিকল্প নীতি গ্রহণ করতে হবে। তিনি বলেছিলেন, বিজেপি ও তৃণমূল-উভয়েই রাজ্যের আসন্ন নির্বাচনকে দ্বিমুখী লড়াইয়ের ক্ষেত্র হিসেবে পরিণত করার চেষ্টা করবে। এই দুই শক্তিকে হারাতে চাইলে বিকল্প নীতি গ্রহণের প্রয়োজন। ইয়েচুরি বলেছেন, পশ্চিমবঙ্গে এখন সরকার বিরোধী মনোভাব রয়েছে। মানুষের মনে সরকার সম্পর্কে অসন্তোষ রয়েছে। সেইসঙ্গে রাজ্যে বিদ্বেষের পরিবেশ গড়ে তোলা হয়েছে। কোভিড অতিমারীর সময় সাধারণ মানুষের পাশে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই দাঁড়াতে ব্যর্থ হয়েছে বলেও তিনি দাবি করেছেন। ইয়েচুরির অভিযোগ, বিজেপি ও আরএসএস দেশের সংবিধানকে ধ্বংস করতে চাইছে। দেশে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শ বহাল রাখতে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা অত্যন্ত প্রয়োজন এবং সেইসঙ্গে ভোটে তাদের হারাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget