এক্সপ্লোর

Hooghly Election Result 2026: হুগলিতেও গেরুয়া ঝড়, ১৬ আসনে জয়ী বিজেপি, ২ পেল তৃণমূল

Hooghly all constituencies Results 2026: হুগলিতে রয়েছে মোট ১৮টি বিধানসভা কেন্দ্র। এর মধ্যে নজরে রয়েছে অনেকগুলি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে অন্যতম উত্তরপাড়া।

হুগলি : হুগলিতে এবার লড়াই জোরদার, জমজমাটও বটে (Hooghly Election Result)। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই অনেক কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে শুরু হয়েছিল জল্পনা (West Bengal Assembly Election 2026 Result)। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম - কোন বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করতে চলেছে তা নিয়ে জোরদার আলোচনাও চলেছে বিভিন্ন সমাজমাধ্যমে। আর শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণার পর অনেক সমীকরণ বদলেও গিয়েছে। 

হুগলিতে রয়েছে মোট ১৮টি বিধানসভা কেন্দ্র 

সেগুলি হল উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রাম, পাণ্ডুয়া, ধনেখালি, তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল, আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুড়া। এর মধ্যে নজরে রয়েছে অনেকগুলি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে অন্যতম উত্তরপাড়া। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। 

নজরে উত্তরপাড়া, চমক প্রার্থী তালিকায় 

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সিপিএম এখানে প্রার্থী করেছে তাদের অন্যতম জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করার অনেকদিন আগে থেকেই উত্তরপাড়ায় বারংবার এসেছেন মীনাক্ষী। জোর দিয়েছিলেন জোরদার জনসংযোগ গড়ে তোলার দিকে। আর সেদিকে নজর দিয়েই জমিয়ে প্রচারও করেছেন উত্তরপাড়া বিধানসভার বিভিন্ন জায়গায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে নজরে এসেছে মীনাক্ষীর প্রচারে হওয়া ভিড়ের দিকেও। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে দীপাঞ্জন চক্রবর্তীকে। ভোটের আগে থেকেই বেশ চর্চায় ছিলেন এই প্রার্থীও। নানা বিতর্ক শোনা গিয়েছে তাঁর নামে যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

হুগলিতে এবার নজরে রয়েছেন কোন কোন প্রার্থী 

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ছাড়াও নজরে রয়েছেন চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন, চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসু, ধনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্র, সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না, জাঙ্গিপাড়ার তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। পাণ্ডুয়াতে তৃণমূলের প্রার্থী হয়েছেন সমীর চক্রবর্তী। এছাড়াও তারকেশ্বর থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সন্তু পান। রাজনীতিতে আসার আগে সাংবাদিক হিসেবে পরিচিতি ছিল তাঁর। 

এবছরের বিধানসভায় তৃণমূল কংগ্রেস আগের অনেক প্রার্থীকেই টিকিট দেয়নি। অনেক প্রার্থীর কেন্দ্র বদল হয়েছে। এই তালিকায় রয়েছেন হুগলির চুঁচুড়া কেন্দ্র। এতদিন সেখানে প্রার্থী হতেন অসিত মজুমদার। তবে এবার ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। তেমনই উত্তরপাড়ায় টিকিট পাননি কাঞ্চন মল্লিক। শ্রীরামপুর কেন্দ্রেও এবার তৃণমূলের প্রার্থী নতুন মুখ তন্ময় ঘোষ। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৪টি কেন্দ্রে জয়ী হয়েছিল হুগলিতে। সেগুলি হল -আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে ১২টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। আর বিজেপি এগিয়েছিল ৬টি জায়গায়। 

কেন্দ্রের নাম  কে এগিয়ে / দল 
উত্তরপাড়া  দীপাঞ্জন চক্রবর্তী - বিজেপি 
শ্রীরামপুর  ভাস্কর ভট্টাচার্য - বিজেপি 
চন্দননগর  দীপাঞ্জন কুমার গুহ - বিজেপি 
চুঁচুড়া  সুবীর নাগ - বিজেপি 
তারকেশ্বর  সন্তু পান - বিজেপি 
সিঙ্গুর  অরূপ কুমার দাস - বিজেপি 
বলাগড়  সুমনা সরকার - বিজেপি 
সপ্তগ্রাম  স্বরাজ ঘোষ - বিজেপি 
পুরশুড়া  বিমান ঘোষ - বিজেপি 
চাঁপদানি  দিলীপ সিং - বিজেপি 
পাণ্ডুয়া  তুষার কুমার মজুমদার - বিজেপি 
আরামবাগ  হেমন্ত বাগ - বিজেপি 
গোঘাট  প্রশান্ত দিগর - বিজেপি 
খানাকুল  সুশান্ত ঘোষ - বিজেপি 
হরিপাল  মধুমিতা ঘোষ - বিজেপি 
ধনেখালি  অসীমা পাত্র - তৃণমূল 
চণ্ডীতলা  স্বাতী খন্দকার - তৃণমূল 
জাঙ্গিপাড়া  প্রসেনজিৎ বাগ - বিজেপি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget