এক্সপ্লোর

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

Rana Case Update: জঙ্গি সন্দেহে ধৃত রানাকে সাহায্যের অভিযোগে এবার গ্রেফতার ইমরান হোসেন, বেঙ্গল পুলিশের এসটিএফ-র জালে ৩

কলকাতা: জঙ্গি সন্দেহে হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল রানা রইউফকে। এবার তাঁকে সাহায্যর অভিযোগে নতুন গ্রেফতারি। তোপসিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ইমরান হোসেনকে। এছাড়াও ভারত বিরোধী কাজে মদত দেওয়ার অভিযোগে, নোদাখালি এবং ভাঙড় থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন, আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

পৃথক পৃথক মামলায়, গ্রেফতার করা হয়েছে মোট তিন জনকে। গতকাল রাত্রিবেলা, বেঙ্গল পুলিশের এসটিএফ তিনজনকে গ্রেফতার করেছে। প্রথমে জঙ্গি সন্দেহে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে রানা রইফকে গ্রেফতার করা হয়েছিল। সেই রানা রইফকে সাহায্য কারা করেছিল, সেই বিষয়ে যখন নজর দেওয়া হয়, তখন জানা যায়, তাঁকে ডকুমেন্টস বানাতে সাহায্য করত এই ইমরান হোসেন। এরপরেই তোপসিয়া এলাকা থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভারত বিরোধী কাজে মদত দেওয়ার অভিযোগে নোদাখালি ও ভাঙড় থেকে সফিক শেখ ও জানাতুল বেগকে গ্রেফতার করা হয়েছে।

এদেশে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতা নয়। সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই, এদেশের তরুণ-তরুণীদেরই মগজধোলাই করে, তাঁদের নাশকতার কাজে লাগানো। গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের ISI এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর সেটাই এখন ভারতীয় গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ২ সপ্তাহের মধ্যে, প্রথমে ৩১ জুলাই, বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডল ও ১ অগাস্ট ঝাড়খণ্ড থেকে তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছে।

এরপর গত ১২ অগাস্ট, উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রউফ, ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। আর এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে কাজ করার অভিযোগে জালে তিন যুবক। এভাবেই মাত্র ১৫ দিনে সামনে এল তৃতীয় আরও একটা জঙ্গি মডিউলের নেটওয়ার্ক। সামনে আসছে আরও একটা জঙ্গি মডিউলের কনসেপ্ট। 
 
একদিকে ভারতে জালনোট ঢোকানো এবং অন্যদিকে ভারতের সিমকার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের চক্র। আবার পাচার হওয়া সিমকার্ডই আবার এদেশের বিরুদ্ধে নাশকতায় ব্যবহারের আশঙ্কা রয়েছে। এই মোডাস অপারেন্ডিতেই চলছিল সদ্য সামনে আসা মডিউল। STF সূত্রে দাবি, পরপর তিনটি জঙ্গি মডিউল নেটওয়ার্ক , পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে ক্রমশ ভিনরাজ্য এমনকী ভিনদেশেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রউফ, ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Advertisement

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget