এক্সপ্লোর

WB Election 2021:শোভনের হাত ছেড়ে বেহালায় একা ঢুকে দেখান! চ্যালেঞ্জ রত্নার, ‘এরপর একা আসব,দলের সৈনিক, দল যা বলবে করব’, জবাব বৈশাখীর

বেহালায় বিজেপির হয়ে পথে নামার দিনই, চরমে উঠল শোভন-বৈশাখী বনাম রত্না চট্টোপাধ্যায়ের বাগযুদ্ধ। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ রত্না চট্টোপাধ্যায়ের। পাল্টা উত্তর দিয়েছেন শোভন-বৈশাখী।

কলকাতা: বেহালায় বিজেপির হয়ে পথে নামার দিনই, চরমে উঠল শোভন-বৈশাখী বনাম রত্না চট্টোপাধ্যায়ের বাগযুদ্ধ। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ রত্না চট্টোপাধ্যায়ের। পাল্টা উত্তর দিয়েছেন শোভন-বৈশাখী। বেহালা পূর্বের বিধায়ক। বেহালা থেকে কাউন্সিলর। কয়েক দশক কাটিয়েছেন তৃণমূলে।সদ্য যোগ দিয়েছে বিজেপিতে।বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী করে বহুদিন বাদে নিজের গড় বেহালায় নামলেন শোভন চট্টোপাধ্যায়। রোড শোতে একসঙ্গে দু’জন। বৈশাখীর গলায় তৃণমূলকে হুঁশিয়ারি। পাল্টা শোভন-বৈশাখীকে একসঙ্গে কটাক্ষ করেছেন রত্না চট্টোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায় বলেছেন, দুই সন্তানের বাবা তাদের ছেড়ে দিয়ে অন্যকে নিয়ে ঘুরছে ,সেটা মানুষ ভালভাবে নেবে না। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় পাল্টা বলেছেন, আমার জামা খুললে দেখবেন পিঠের ঘা দগদগে। নইলে কেউ ডিভোর্স করে।আমি আমার স্ত্রীকে যেভাবে দেখতে চেয়েছিলাম, সেভাবে দেখতে পাইনি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শোভন-পত্নী। পাল্টা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন শোভনের বন্ধু। রত্না চট্টোপাধ্যায় বলেছেন, ‘’উনি শোভনের সঙ্গে আসছেন বলে হয়তো বেহালার মানুষ ওঁকে কিছু বলবেন না। কিন্তু একবার শোভন চট্টোপাধ্যায়ের হাত ছেড়ে একা বেহালায় ঢুকে দেখান! দেখবেন বেহালার মানুষ ওঁকে কী করে!’’ এর জবাবে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ শোভনের সঙ্গে এলাম। এরপর একা আসব। দলের সৈনিক, দল যা বলবে করব। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রত্না চট্টোপাধ্যায়। পাল্টা তাঁর পাশে দাঁড়িয়েছেন শোভন। রত্না চট্টোপাধ্যায় বলেছেন, ‘ওঁরা মুখে মেক-আপ, গায়ে গয়না পরে নববিবাহিত দম্পতি সেজে সব জায়গায় যাচ্ছেন। বেহালাতেও আসছেন। এতে বেহালার মানুষ হাসছেন। হয়তো ওঁরা এখন শোভনবাবুকে কিছু বলবেন না। কিন্তু ব্যালটে এর প্রতিফলন বিজেপি দেখতে পাবে। বেহালা পূর্ব এবং পশ্চিম, দু’টি কেন্দ্রেই এর ফল দেখতে পাবে বিজেপি।’’ শোভন চট্টোপাধ্যায় বলেছেন, নীতির প্রশ্নে আমি আপস করব না। যে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাঁর পাশে থাকব। বৈশাখী না থাকলে আজ আমি থাকতাম না। সবমিলিয়ে, রাজনৈতিক বাগযুদ্ধের সঙ্গেই ঘরোয়া বিবাদ অব্যাহত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget