এক্সপ্লোর

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

West Bengal Politics : নিজেদের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত-তৃণমূলের-এর দুই বিধায়ক ও এক NCPI সাংসদ....।

শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, সিতাই : ভোটের ফলাফলের পর প্রথমবার কোচবিহারে সিতাইয়ের গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন NCPI সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া ও তাঁর বিধায়ক-স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া। যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে। বাড়িতে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে হল তাঁদেরকে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে কোচবিহারের সিতাই, একই দিনে নিজেদের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত-তৃণমূলের-এর দুই বিধায়ক 
ও এক NCPI সাংসদ....। প্রবল বিক্ষোভ, স্লোগান, এলাকায় তীব্র উত্তেজনা। কোচবিহারের সিতাইয়ে, নিজেদেরই পৈতৃক বাড়িতে ঢুকতে গিয়ে, সোমবার রাতে প্রবল বিক্ষোভের মুখে পড়েন NCPI সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া ও তাঁর বিধায়ক-স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া। যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে। নিজেদেরই পরিষদীয় এলাকায় সাংসদ ও বিধায়ককে শুনতে হল 'গো ব্যাক' স্লোগান। বাড়িতে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে হল তাঁদের।

২০২৪ সালে, তৃণমূলের টিকিটে কোচবিহারের সাংসদ হন জগদীশচন্দ্র বসুনিয়া। কিন্তু রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে NCPI-তে নাম লিখিয়েছেন। এদিকে, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে সিতাইয়ের বিধায়ক হন তাঁর স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া। কিন্তু কয়েকদিনের মধ্যেই, 'ঋতব্রত তৃণমূল' শিবিরে যোগ দেন। ৪ তারিখ ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই, কোচবিহারের সিতাইয়ের এই বাড়িতে জগদীশ বসুনিয়া কিংবা তাঁর স্ত্রী, কেউই আসেননি আর।

সোমবার রাত ১১টা। অন্ধকারে পুলিশি নিরাপত্তা নিয়ে নিজের এলাকায়, সিতাইয়ে পৈতৃক বাড়িতে আসেন দু'জনে। বসুনিয়া দম্পতিকে পাড়ায় ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে বিজেপি কর্মীদের একাংশও ছিলেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক বিউটি রায় বলেন, "জনগণ ওঁদের দেখে বিক্ষোভ করেছে। কী কারণে ? অন্য়ায় অত্য়াচার করেছেন। সেই জায়গায় ওঁরা কালকে বাড়িতে ফিরে ৪ ঘণ্টাও টিকতে পারলেন না। দেখুন এর সঙ্গে বিজেপির নেতা নেত্রীর কোনও সম্পর্ক নেই।"

রাত ২টো নাগাদ সিতাই ছাড়েন সস্ত্রীক জগদীশ বসুনিয়া। এরপর কোচবিহার শহরে ফ্ল্যাটে গিয়ে ওঠেন তাঁরা। এনিয়ে 'কালীঘাট তৃণমূল'-এর তরফে কুণাল ঘোষ বলেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে...মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে বিজেপি-বিরোধী ভোট পেয়ে জিতেছেন। এবং তারপরে বিশ্বাসঘাতকতা করছেন, গদ্দারি করছেন। কেউ দিল্লিতে গিয়ে এমপি হিসাবে, কেউ এমএলএ হিসাবে বিধানসভায় গিয়ে। সাধারণ মানুষ এবং দলের কর্মীরা বিশেষভাবে এই বিশ্বাসঘাতকতা নিতে পারছেন না। সেই কারণেই হয়তো সমস্যায় পড়েছেন।" 

NCPI সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়াকে একাধিকবার ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি।  

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget