এক্সপ্লোর

West Midnapore BJP : 'কামিনী নাকি কাঞ্চন? ' এবার পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন 'বিজেপির মহিলা মোর্চার নেত্রী'

West Midnapore News : ২৫ ওয়ার্ডের মেদিনীপুর পুরসভায় গেরুয়া শিবিরের প্রাপ্তি শূন্য। এই প্রতিকূল পরিস্থিতিতে ফের অস্বস্তি বাড়ল বিজেপির, মনে করছে রাজনৈতিক মহল। 

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর:  বিধানসভা ভোটে হারের পর থেকেই, কামিনী-কাঞ্চন ইস্যুতে, বঙ্গ বিজেপিকে (West Bengal BJP) লাগাতার নিশানা করে চলেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (tathgata Roy)। গত ১৫ জানুয়ারি তথাগত রায় ট্যুইট করে বলেন, ' গুরুতর অসুখ চেপে রেখে তাকে নিরাময় করা যায় না। বরং তাতে দ্রুত মৃত্যু ঘটতে পারে। কামিনী-কাঞ্চন যোগে এই অসুখের সূত্রপাত। বিধানসভা ও পুরভোটের ফলাফলে বিপর্যয়ের পরেও যা সারানোর কোনও উদ্যোগ নেই। বঙ্গ বিজেপি কী নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যেতে চাইছে? '

এবার পুরভোটের (Municipal Election) পর, টিকিট বন্টন ঘিরে সেই কামিনী-কাঞ্চন বিতর্ক মাথাচাড়া দিল পশ্চিম মেদিনীপুরে। যার কেন্দ্রে রয়েছে এই ফেসবুক পোস্ট। তৃষা চাকলাদার চট্টোপাধ্যায় নামে এক মহিলা এই পোস্ট করেছেন। তিনি নিজেকে বিজেপির মহিলা মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক বলে দাবি করেছেন।  মেদিনীপুর সাংগঠনিক জেলার আওতায় দুটি পুরসভা রয়েছে। এর মধ্যে খড়গপুরে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আর ২৫ ওয়ার্ডের মেদিনীপুর পুরসভায় গেরুয়া শিবিরের প্রাপ্তি শূন্য। এই প্রতিকূল পরিস্থিতিতে ফের অস্বস্তি বাড়ল বিজেপির, মনে করছে রাজনৈতিক মহল। 

তিনি লিখেছেন, 'বিজেপির যে মণ্ডল ও জেলা পদাধিকারীরা কাউন্সিলর হওয়ার টিকিট পেল, তাদের বেশিরভাগের জামানত জব্দ। এবার উচ্চনেতৃত্বের কাছে প্রশ্ন, যে কী এমন দেখে এদের টিকিট দিয়েছিলেন? কামিনী নাকি কাঞ্চন? ' 


West Midnapore BJP : 'কামিনী নাকি কাঞ্চন? ' এবার পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন 'বিজেপির মহিলা মোর্চার নেত্রী

আরও পড়ুন :

তিন ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কী কী বিষয়ে অভিষেককে প্রশ্ন করল ইডি?

যদিও এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। এবিপি আনন্দকে তিনি বলেন, ' দেখুন সব কিছুই ভিত্তিহীন, তা তো নয়। একটা পোস্ট যখন করেছি কিছু একটা ভেবে করেছি। এখন এবিষয়ে মুখ খুলব না। আস্তে আস্তে পরিস্থিতি সামনে আসবে। তখন সবাই বুঝতে পারবে।'

এদিকে ওই জেলার বিজেপি নেতৃত্ব ওই মহিলাকে সরাসরি পার্টির কেউ নয় বলে দিয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি অফিস সম্পাদক চন্দন কুমার ঘোষ বলেন, ' উনি এখন পার্টিতে নেই। সাসপেন্ড করা হয়েছে। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget