এক্সপ্লোর

লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক

খোলা গ্রসারি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। কিন্তু নেই কোনও জমায়েত। ভিড়েরও প্রশ্ন ওঠে না।

কলকাতা: সারা পৃথিবী লড়ছে করোনা-ত্রাসের বিরুদ্ধে। প্রতিষেধক কবে বেরবে, সেই দিকেই চেয়ে গোটা দুনিয়া। এই সময়ে দাঁড়িয়ে রেডিয়েশন মেশিনের সাহায্যে ভাইরাস বিনাশের পথে এগোচ্ছে কানাডার এক গবেষক দল। রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত ‘নোবল ইনস্টিটিউশন ফর এনভায়রনমেন্টাল পিস’ নামে ওই সংস্থার অন্যতম কর্ণধার বাঙালি পরিবেশবিজ্ঞানী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, রেডিয়েশন দিয়ে ভাইরাস বিনাশের পথে অনেকটাই এগিয়েছে কাজ। এখন চলছে উচ্চ পর্যায়ের কথাবার্তা। সারা পৃথিবীর সঙ্গে কানাডাও করোনা ভাইরাসের কবলে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার। মৃত্যু হয়েছে ৬০ এর বেশি। এই পরিস্থিতিতে কেমন আছে কানাডার মানুষ? কেমন আছেন সেখানকার ভারতীয়রা? দু সপ্তাহ হয়ে গেল সে-দেশে চলছে লক ডাউন। কানাডার চেনা ছবিটা একেবারে গেছে বদলে। রাস্তাঘাট ধূ ধূ করছে ফাঁকা। খোলা গ্রসারি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। কিন্তু নেই কোনও জমায়েত। মানুষ নিজেই এখন সাবধানী। ভিড়েরও প্রশ্ন ওঠে না। সরকারের নির্দেশ মেনে ৭-১০ দিনে একবারই বাজার করতে যাচ্ছেন তাঁরা। জানালেন, কানাডাবাসী বাঙালি অধ্যাপক বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়। লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক খাবারের দোকানে খোলা টেক অ্যাওয়ে কাউন্টার। কিন্তু নেই ভিড়। লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক লকডাউনে ধূ ধূ রাস্তা, গ্রসারি খোলা কিন্তু নেই ভিড়, কানাডার ছবিটা দেখালেন বাঙালি গবেষক যদিও করোনার তৃতীয় স্টেজে গিয়েই লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। ততদিনে সংক্রমণও ছড়িয়ে যায় বেশ। ১২ মার্চ ব্রিটেন থেকে ফেরার পর করোনা আক্রান্ত হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। তারপরই লকডাউনের ব্যাপারে আরও কড়া হয়েছে ট্রুডো সরকার। যদিও এমার্ডেন্সির পথে না গিয়ে কানাডাবাসীর শৃঙ্খলাবোধের উপর নির্ভর করেছেন প্রধানমন্ত্রী। লকডাউনের প্রভাব কীভাবে পড়েছে কানাডার বিভিন্ন এলাকায়, তা ছবিতে ফুটিয়ে তুলেছেন বিশ্বজিৎ গঙ্গাপাধ্যায়। তাঁর মতে, এত বিপর্যয়ের মধ্যেও কানাডাবাসী ভারতীয়রা কানাডাতেই থেকে যেতে চাইছেন। কারণ সেখানকার স্বাস্থ্য পরিষেবা। এমার্জেন্সি নম্বরে ডায়াল করলেই চলে আসছে অ্যাম্বুলেন্স। এমনকী ওষুধও। রাস্তায় চলছে প্রবল কড়াকড়ি। কানাডায় বিচ ভলিবল খেলা খুবই জনপ্রিয়। সেইরকম জমায়েত বন্ধ করতেও কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। তবুও ক্রমেই বেড়ে চলেছে ছোট্ট দেশটির করোনা আক্রান্তের সংখ্যা। কারণ, লকডাউনের পথে হাঁটতেই হয়ত কিছুটা দেরি করে ফেলেছে কানাডা সরকার। সেই সময় সাধারণ নাগরিকের মধ্যেও ছিল না সচেতনতা। তাই নিজের দেশকে বারবার সচেতন হওয়ার আর্জি জানাচ্ছেন কানাডাবাসী বাঙালি গবেষক। আর প্রাণপণে তিনি ও তাঁর সহযোগী দল খেটে চলেছেন ভাইরাস নিধনকারী মেশিনের সফল ব্যবহারের জন্য।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget