এক্সপ্লোর

Bengaluru Stampede: পদপিষ্ট হওয়ার ঘটনায় কোহলির বিরুদ্ধে F.I.R, কী ব্যবস্থা নেওয়া হবে? মুখ খুলল কর্ণাটক পুলিশ

Virat Kohli: এএনআই সূত্রে খবর, কুবন পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচ এম বেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বেঙ্গালুরু: ১৮ বছরের খরা কাটিয়ে অবশেষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে আইপিএল খেতাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে ঢুকেছে। তবে তারপরের দিন বেঙ্গালুরু শহরের যেখানে আনন্দে, উচ্ছ্বাসে ভাসার কখা ছিল, সেখানে তা ডোবে বিষাদে। আরসিবির জয়োচ্ছ্বাসে (Bengaluru Stampede) প্রাণ হারান ১১ জন সমর্থক। এরপর থেকেই এই ঘটনায় দায়ীদের যোগ্য শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। এবার সেই নিয়ে বিবৃতি দিল কর্ণাটক পুলিশ।

এএনআই সূত্রে খবর, কুবন পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচ এম বেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছিল। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে শোনা যায়। তবে আলাদা করে কোহলির নামে এফআইআর না-ও নিতে পারে পুলিশ, এমন সম্ভাবনা ছিল। হলও তাই।

তবে বেঙ্গালুরু পুলিশের তরফে জানানো হয়েছে যে তারা কোহলির বিরুদ্ধে অভিযোগ নিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে অন্তত তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করা হবে না। একজন পুলিশ আধিকারিক এক সংবাদ পোর্টালকে এই বিষয়ে বলেন, 'এই অভিযোগটা ইতিমধ্যেই যে মামলা দায়ের করা হয়েছে, তার অধীনে তদন্ত করে দেখা হবে।'

প্রসঙ্গত, গতকালই এই ঘটনায় আরসিবির মার্কেটিং প্রধান সোসালের পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দুই কর্তাকে গ্রেফতার করা হয়। পদপিষ্টের ঘটনায় কড়া পদক্ষেপ করেছে কর্নাটক প্রশাসন। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ তিন শীর্ষ কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), কর্নাটকের রাজ্য ক্রিকেট সংস্থার (কেএসসিএ) বিরুদ্ধে আগেই মামলা রুজু হয়েছে। এরপরেই রাতেই কোহলির  বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল।

এই দুঃখজনক ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। যেখানে নিহত ১১ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি শুধু সাহায্য করাই নয়, বরং পদদলিত হওয়ার ঘটনায় আহতদের জন্য 'RCB Cares' তহবিলও শুরু করেছে। এছাড়াও কর্ণাটক ক্রিকেট সংস্থার তরফে পাঁচ লক্ষ, কর্ণাটক সরকারের তরফেও ১০ লক্ষ টাকা দেওয়ার কথা জানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget