এক্সপ্লোর

Bihar Election Result 2025: RJD-র হেভিওয়েটকে হারিয়ে আলিগড় জয়, বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন বছর ২৫-র জনপ্রিয় মৈথিলী !

BJP Maithili Thakur Become Youngest MLA In Bihar : সঙ্গীতের পর এবার রাজনৈতিক জীবনেও জয়, বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন বছর ২৫-র জনপ্রিয় মৈথিলী ঠাকুর !

নয়াদিল্লি: মৈথিলী ঠাকুর। গোটা দেশ তাঁকে সঙ্গীত শিল্পী হিসেবেই চেনে। গত কয়েক বছর ধরে, সোশ্যাল মিডিয়ায় যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন । কীভাবে এত ছোট বয়সে এমন সুন্দর গান করেন ! গত জুন মাসে সবে ২৫-এ পা দিয়েছেন। এরপরেই জীবনে মোড়। আর কিছু মাস আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিহারের দ্বারভাঙা জেলার আলিগড় বিধানসভা কেন্দ্র থেকে এবার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেই বাকিটা ইতিহাস। বিজেপির আসনে আরজেডির হেভিওয়েট বিনোদ মিশ্রকে পরাজিত করে, বিপুল ভোটে জয় এনেছেন মৈথিলী ঠাকুর। প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে জয় এনেছেন তিনি।  বিহারের রাজনৈতিক ইতিহাসে তিনিই বোধহয় সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন ! উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে বিহারে সর্বকনিষ্ঠ বিধায়ক ছিলেন বছর ছাব্বিশের তৌসিফ আলম। 

আরও পড়ুন, BJP এবার বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে, হুঙ্কার নরেন্দ্র মোদির

২০০০ সালের ২৫ জুলাই মধুবনিতে জন্ম মৈথিলী ঠাকুরের।  পরে পাকাপাকিভাবে তার পরিবার দিল্লির নজফগড়ে থাকতে শুরু করে। এদিকে সেসময় মৈথিলীর বাবা চাকরি হারান। বলার অপেক্ষা রাখে না, চরম অর্থ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, মৈথিলীর পরিবারকে। আর্থিক কষ্টের মধ্যে কেবল আশীর্বাদ হয়ে পথ দেখায় সঙ্গীত। কারণ মৈথিলীর বাবা একজন ক্লাসিক্যাল সিঙ্গার। সংসারকে বাঁচাতে তিনি গানকেই বেঁছে নেন। মেয়েকে যত্নের সঙ্গে গান শেখান। তিনিই ছিলেন মৈথিলীর গানের শিক্ষক এবং মেন্টরও বটে।এরপরেই লোকসঙ্গীত বাউলগানে দুই ভাইয়ের সঙ্গে সঙ্গত করতে দেখা যায় মৈথিলীকে। এরপর তিনি ধীরেধীরে সম্পূর্ণভাবে বাবার পথেই পাড়ি দেন। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ফোক মিউজিকে মনযোগ দেন। 

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নীতীশ কুমারের এই ঐতিহাসিক জয়ের নেপথ্য়ে সবচেয়ে বড় ফ্য়াক্টর হল মহিলা ভোটব্য়াঙ্ক! যা দশকের পর দশক তাঁর সঙ্গে রয়েছে! মহিলাদের ভরসা নীতীশ...নীতীশের ভরসা মহিলা ব্রিগেড! পরিসংখ্যান বলছে, বিহারে পুরুষ ভোটার ৩ কোটি ৯৪ লক্ষ,আর মহিলা ভোটার ৩ কোটি ৫১ লক্ষ। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবার পুরুষরা যেখানে ৬৩ শতাংশ ভোট দিয়েছে..সেখানে মহিলা ভোট পড়েছে প্রায় ৭২ শতাংশ। আর এখানেই নীতীশের জয়ের এক্স ফ্য়াক্টর লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মহিলা ভোটারদের মন জিততে, 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা'কে প্রধান হাতিয়ার করেছিলেন নীতীশ কুমার।যে প্রকল্পে ভোটের ঠিক মুখে বিহারের ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকার দিয়েছিলেন তিনি।পাশাপাশি NDA-এর ইস্তেহারে বলা হয়েছিল ক্ষমতায় এলে, ১ কোটি ‘লাখপতি দিদি’ থাকবে বিহারে। মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানো হবে 'মিশন ক্রোড়পতি'র অধীনে।এরইসঙ্গে ভোটের আগে রাজ্যের সব সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের ঘোষণাও করেন নীতীশ কুমার। এসবেরই হাতেনাতে ফল পেলেন তিনি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget