এক্সপ্লোর

বিহার বন্যা: মৃত্যু বেড়ে ৫৫, চার জেলায় জারি ‘কমলা সতর্কতা’, দায়ী জলবায়ু পরিবর্তন, বললেন নীতীশ

প্রাকৃতিক দুর্যোগকে ঘিরে শাসক শিবিরের মধ্যে তরজা বেঁধে গিয়েছে।

পটনা: প্রবল বৃষ্টিতে জর্জরিত পটনা সহ বিহারের একাধিক জায়গায় বৃহস্পতিবার ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮-ঘণ্টায় আরও ভারী বৃষ্টি হতে পারে। বুধবার, বৃষ্টি কমলেও, বহু জায়গা জলমগ্ন ছিল। বাসিন্দাদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পটনা, বৈশালী, বেগুসরাই ও খাগারিয়া জেলায় আগামী ২ দিনের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। পূর্বাভাস, এই জায়গাগুলিতে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিহারে এখনও পর্যন্ত বৃষ্টি-সংক্রান্ত ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মারাত্মক বৃষ্টি হয়েছে। যার জেরে, পটনা সহ রাজ্যের একাধিক জায়গায় বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পটনা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন এলাকা থেকে বিপন্ন মানুষদের লাইফবোটে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পটনার রাজেন্দ্র নগর ও কঙ্কারবাগ অঞ্চলে এনডিআরএফ-এর পাঁচটি দলকে মোতায়েন করা হয়েছে। সেখানে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এমনকী, থানাও জলমগ্ন। ২টি টিমকে মোতায়েন করা হয়েছে ভাগলপুরে। অন্যদিকে বক্সার, মুঙ্গের, বেগুসরাই, গোপালগঞ্জ, কিষাণগঞ্জ, কাটিহার, খাগারিয়া, মধুবনী, সুপৌল, বৈশালী, আরারিয়া ও দ্বারভাঙ্গায় একটি করে টিম মোতায়েন রয়েছে। বায়ুসেনার কপ্টার থেকে বন্যা-কবলিত এলাকাগুলিতে ত্রাণসামগ্রী বণ্টন করা হচ্ছে। এদিকে, প্রাকৃতিক দুর্যোগকে ঘিরে শাসক শিবিরের মধ্যে তরজা বেঁধে গিয়েছে। বিপর্যয় মোকাবিলায় নীতীশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে সোচ্চার হয়েছে শরিক বিজেপি। অন্যদিকে, গেরুয়া শিবির বিরোধীদের ভাষা বলছে বলে পাল্টা মন্তব্য করেছে জেডিইউ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবশ্য এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য আচমকা এত ভারী বৃষ্টি হয়েছে। বিহারে এই বছর ১২-১৩ জেলায় হড়পা বান হয়েছে। গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে। এখন আচমকা বন্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget