এক্সপ্লোর

জুয়ায় হেরে স্ত্রীকে ‘হ্যান্ড ওভার’ স্বামীর, গণধর্ষণ বন্ধুদের, অ্যাসিড ঢেলে ‘শুদ্ধিকরণ’!

মোজাহিদপুর পুলিশ স্টেশনের এএইচও রাজেশ কুমার ঝা জানিয়েছেন, মহিলার স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তারই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পটনা: ঠিক যেন সেই মহাভারতের পাশা খেলার গল্প। দ্রৌপদীকে বাজি রাখলেন যুধিষ্ঠির। আর তিনি হেরে যাওয়ার পর দ্রৌপদীর বস্ত্রহরণে মেতে উঠল কৌরব পক্ষ! এবার তেমনই ঘটল বিহারের ভাগলপুর জেলায়। সেখানে বন্ধুদের সঙ্গে নানা কিছু বাজি রেখে জুয়া খেলতে বসেছিল সোনু হরিজন। একটা সময়ে সে বাজি রাখে নিজের স্ত্রীকে। এক সময়ে হেরে যায়। স্ত্রীকে ‘হ্যান্ড ওভার’ করে। তার সামনে এবং তার সম্মতিতেই বন্ধুরা স্ত্রীকে গণধর্ষণ করে। বছর তিরিশের গৃহবধূ স্বামীর বন্ধুদের লালসার শিকার হন। আবার স্ত্রী-র গায়ে অ্যাসিড ছিটিয়ে তার ‘শুদ্ধিকরণ’ করে সোনু। মোজাহিদপুর পুলিশ স্টেশনের এএইচও রাজেশ কুমার ঝা জানিয়েছেন, মহিলার স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তারই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঝা বলেন, ঘটনাটি এককথায় মারাত্মক। তাই বিষয়টা জানার পরই আমরা সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করি এবং অভিযুক্তকে গ্রেপ্তার করি। তাকে জেরা করা হচ্ছে। তার থেকে জেনে নিয়ে বাকি অপরাধীদের অবিলম্বে পাকড়াও করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে জুয়ার শর্ত ছিল, সোনু হেরে গেলে এক মাস ধরে বাকি জুয়ারিরা তার স্ত্রীকে ভোগ করবে। কিন্তু তার স্ত্রী কিছুতেই এটা মানতে পারেনি। কিন্তু সে বলপূর্বক বাকি বন্ধুদের হাতে তুলে দেয় স্ত্রীকে। ঘটনার পর মহিলার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মোজাহিদপুরে বাড়িতে লুকিয়ে রেখেছিল। ‘শুদ্ধিকরণ’ করতে অ্যাসিডে পুড়ে যাওয়া গায়ের চিকিৎসা চলছিল।বিশেষ জানাজানি হতে পারেনি ঘটনাটি। কিন্তু গত রবিবার মহিলা লোদিপুরে নিজের বাপের বাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় এবং সেখানে সমস্ত কথা খুলে বলে। সব জানার পর তার বাড়ির লোকের সঙ্গে থানায় গিয়ে সে অভিযোগ দায়ের করে।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget