এক্সপ্লোর

বিহারে ‘বিগ ব্রাদার’ বিজেপি, ‘ম্যান অফ দ্য ম্যাচ’ মোদিই

পর্যবেক্ষকরা বলছেন, পরপর দু’টি লোকসভা নির্বাচনে মোদি-ঝড় উঠলেও ২০১৮ পর্যন্ত ৮-টি বিধানসভা নির্বাচন এবং ২১৮-টি উপ নির্বাচনে হেরেছে বিজেপি। মোদি-অমিত শাহের কাছে ২০১৮-তে মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনে পরাজয় ছিল বড় ধাক্কা। যার জেরে বারবার প্রশ্ন উঠছিল, তাহলে কি রাজ্যের ভোটে মোদি-হাওয়া আর কাজ করছে না?

নয়াদিল্লি: তেজস্বীর তেজ বনাম মোদির জোশ! বিহারে কড়া টক্কর চলছে। এখনও চলছে ভোট গণনা। এবারের বিহারের ভোটে জেডিইউ যতটা পিছিয়ে পড়েছে, ততটাই এগিয়েছে বিজেপি! ২০১৫-র নির্বাচনে ১৫৭টি আসনে লড়াই করে ৫৭টি-তে জিতেছিল বিজেপি।এবার আগের বারের চেয়ে বেশি আসনে জিতে জোটসঙ্গী নীতীশ কুমারের দলকে টপকে গেল তারা। ২০১৫-তে বিহার ভোটে বৃহত্তম দল ছিল লালুর আরজেডি। এবারও তেজস্বীর নেতৃত্বে তারা সেই স্থান ধরে রেখেছে। এখনও অবধি যা ফলাফল, তাতে পরিষ্কার, পাটলিপুত্রের তখত্ দখলের লড়াইয়ে এনডিএ-র মুখ নীতীশ কুমার হলেও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ কিন্তু সেই নরেন্দ্র মোদিই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে মানুষ মোদিজির নেতৃত্বকে আরও একবার মেনে নিল বলেও মন্তব্য করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, পরপর দু’টি লোকসভা নির্বাচনে মোদি-ঝড় উঠলেও ২০১৮ পর্যন্ত ৮-টি বিধানসভা নির্বাচন এবং ২১৮-টি উপ নির্বাচনে হেরেছে বিজেপি। মোদি-অমিত শাহের কাছে ২০১৮-তে মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনে পরাজয় ছিল বড় ধাক্কা। যার জেরে বারবার প্রশ্ন উঠছিল, তাহলে কি রাজ্যের ভোটে মোদি-হাওয়া আর কাজ করছে না? বিহারে কিন্তু এখনও অবধি নীতীশের মান বাঁচাচ্ছেন সেই মোদিই! একসময় যাঁর নামের বিরোধিতা করে এনডিএ ছেড়েছিলেন নীতীশ! ঘোড়া কেনাবেচার জেরে কর্ণাটক, মধ্যপ্রদেশে আবারও ক্ষমতায় ফিরেছে বিজেপি। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ২২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সব মিলিয়ে ২৮টি বিধানসভা উপনির্বাচনের প্রেস্টিজ ফাইটে ২১টি আসনেই জিতল বিজেপি। মাত্র ৬টি আসন ধরে রাখতে সক্ষম হল কংগ্রেস। একটি আসনে জয়ী মায়াবতীর বহুজন সমাজ পার্টি। অর্থাৎ‍ জ্যোতিরাদিত্য কংগ্রেসকে বুঝিয়ে দিলেন, গ্বয়ালিয়রে এখনও শেষ কথা সিন্ধিয়ারাই! আর শুধু মধ্যপ্রদেশ নয়, গুজরাতেও দলত্যাগী কংগ্রেস বিধায়করা পদ্মফুলে লড়ে জয়ী হলেন! গুজরাতে দলবদলকারী ৫ কংগ্রেস বিধায়কই বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছেন। মণিপুরেও ৫ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়ে যোগ দেন বিজেপিতে। ৫টি আসনের মধ্যে ৪টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। অর্থাৎ‍ আয়ারাম-গয়ারামদের হাজারো সমালোচনা করা হলেও, ভোটাররা কিন্তু কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ হয়ে গুজরাত কিংবা মণিপুর, বারবার ভরসা রাখেন তাদের ওপরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget