এক্সপ্লোর

আজ এটা সকলের লড়াই, কৃষক আন্দোলনের পাশে বিজেপি নেতা চৌধুরী বীরেন্দ্র সিংহ

হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যে কৃষকরা যে ভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে দেশের সব শ্রেণির মানুষ উদ্বিগ্ন বলে তিনি মনে করেন।

নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ জানানোর মৌলিক অধিকার রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরদিনই কৃষকদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহ। এটা আজ প্রত্যেকের লড়াই বলে মন্তব্য করেছেন তিনি। দিল্লির সিংঘু সীমানায় যেতেও তিনি রাজি। তিন সপ্তাহ ধরে সিংঘু সীমানায় তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। এখনও পর্যন্ত আইন ফিরিয়ে নেওয়ার কোনও প্রতিশ্রুতি দেয়নি নরেন্দ্র মোদি সরকার। বরং এই আইন কৃষক স্বার্থে বলেই একাধিকবার দাবি করেছেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। আইন প্রত্যাহারে কেন্দ্র যে রাজি নয়, তা জানিয়ে দিলেও এই আইনকে কৃষক স্বার্থের পরিপন্থী আখ্যা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংহ। শুক্রবার বিহারের ঝাঁঝর জেলায় সাম্পলায় কৃষকদের সমর্থনে ধরনায় যোগ দিয়েছিলেন তিনি। আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে সিংঘু সীমানায় যে কোনও দিন পৌঁছে যাবেন বলে জানিয়ে্ছেন। তিনি বলেছেন, আমি ওদের পাশে আছি। এটা এখন প্রত্যেকের প্রতিবাদ।এটা সমাজের কোনও শ্রেণির মধ্যে আর সীমাবদ্ধ নেই। আমি আমার মন তৈরি করে নিয়েছি, এবং মাঠে নেমে পড়েছি।আমি যদি সামনের সারিতে না থাকি তা হলে মানুষ ভাববেন আমি শুধু রাজনীতি করছিলাম। হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যে কৃষকরা যে ভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে দেশের সব শ্রেণির মানুষ উদ্বিগ্ন বলে তিনি মনে করেন। বীরেন্দ্র সিংহ বলেছেন, ছাত্র, মহিলা, শ্রমিক যাকে খুশি আপনি জি়জ্ঞেস করুন সকলেই এই আন্দোলন নিয়ে চিন্তিত। সকলেই এর সমাধান চায়। দিল্লির এই কনকনে ঠাণ্ডার মধ্যে যে ভাবে তাঁরা রাস্তায় পড়ে রয়েছেন তা উদ্বেগের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহ ফিরে গিয়েছেন তাঁর বাবার প্রসঙ্গে। জানিয়েছেন ব্রিটিশ আমলে তাঁর বাবা চৌধুরী ছোটু রাম প্রথম কৃষিতে সংস্কারের সূচনা করেছিলেন। ফলে কৃষকদের প্রতি সমর্থন জানানো তাঁরও নৈতিক কর্তব্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget