এক্সপ্লোর

Rahul Gandhi: শ্রাবণ মাসে মাটন ভক্ষণ, পৈতেধারী রাহুল হিন্দুদের আঘাত করেছেন! অভিযোগ BJP-র

Champaran Mutton: শনিবার ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও আপলোড করেন রাহুল।

নয়াদিল্লি: নৈশভোজে চম্পারণ মাটন (Champaran Mutton) রেঁধে তাক লাগিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। কিন্তু তাঁর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই ভিডিও এবার বিজেপি-র হাতিয়ার হয়ে উঠল। পৈতেধারী ব্রাহ্মণ হয়ে কোন আক্কেলে রাহুল শ্রাবণ মাসে মাটন খেলেন, প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি। প্রশ্ন এড়াতেই অগাস্ট মাসে তোলা ভিডিও রাহুল সেপ্টেম্বরে নেটমাধ্যমে ছেড়েছেন বলেও অভিযোগ বিজেপি-র। (BJP)

শনিবার ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও আপলোড করেন রাহুল। তাতে রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে জমিয়ে চম্পারণ মাটন রান্না করতে এবং খেতে দেখা যায় রাহুলকে। নিজের গোপন রেসিপি রাহুলের সঙ্গে ভাগ করে নেন লালু। তাঁর পরামর্শ মেনে, নিজে হাতে মাটনে মশলা মাখানো থেকে রান্না, সবই সারেন রাহুল। সেই রান্না নিজেরা তৃপ্তি করে খান এবং রাহুল বাড়িও নিয়ে যান। 

ভিডিও-টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একদিকে রাহুলের প্রশংসায় যখন পঞ্চমুখ হয়েছেন সকলে, সেই সময় বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছে। দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র রাহুলকে নিশানা করেছেন সোশ্যাল মিডিয়াতেই। ওই ভিডিও-র উল্লেখ করে রাহুলকে তীব্র কটাক্ষ করেছেন সম্বিত। 

আরও পড়ুন: Rahul Gandhi: 'যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ', ‘এক দেশ, এক নির্বাচনে’র বিরুদ্ধে মুখ খুললেন রাহুলও

রবিবার সোশ্যাল মিডিয়ায় সম্বিত লেখেন, 'পৈতেধারী ব্রাহ্মণের নাটুকেপনার শেষ নেই। ৪ অগাস্ট লালু  যাদবের সঙ্গে দেখা করেন রাহুল গাঁধী। আচমকা মাটন রান্না করতেও নেমে পড়েন দুই মাস্টারশেফ। কিন্তু রান্নার হাতযশ তুলে ধরতে শ্রাবণ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন ওঁরা। এই সময়কাল চয়ন নিয়ে কী বলবেন'?

তবে সেখানেই থামেননি সম্বিত। তাঁর বক্তব্য, 'দেবাধিদেব মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। কংগ্রেস এবং তাদের তথাকথিত শিবভক্ত রাহুল গাঁধী জেনে শুনেই ক্যামেরার সামনে, মাইক নিয়ে এমন কাজ করেছেন, যাতে হিন্দুদের আবেগে আঘাত লাগে। লজ্জাজনক ঘটনা। মনে রাখবেন, দেশের মানুষ কিন্তু সব দেখছেন'।

সম্বিতের দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি কংগ্রেস। ভিডিও-টি শনিবারই প্রকাশিত হয়। তাতে বেশ খোশ মেজাজেই দেখা যায় রাহুলকে। বরাবরই লালুপ্রসাদের রান্নার অনুরাগী রাহুল। আগেও একাধিক বার সেকথা প্রকাশ করেছেন তিনি। নিজের ব্যক্তিগত রেসিপি দিয়ে রাহুলকে চম্পারণ মাটন রাঁধতে সাহায্য় করেন লালু। শিলে বাটা মশলা সহযোগে, হাঁড়িতে চম্পারণ মাটন রাঁধেন রাহুল। বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরার জন্যও বাড়ি নিয়ে যান। যদিও রাহুল অত ভাল রেঁধেছেন শুনে গোড়ায় বিশ্বাসই করতে চাননি প্রিয়ঙ্কা। রাহুল তাঁকে জানান, একা নন, লালু এবং তাঁর কন্যা মিশা ভারতীও রান্নায় হাত লাগিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget