এক্সপ্লোর

Rahul Gandhi: 'যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ', ‘এক দেশ, এক নির্বাচনে’র বিরুদ্ধে মুখ খুললেন রাহুলও

One Nation, One Election:রবিবার নিজের ট্যুইটার (অধুনা X) হ্যান্ডলে 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে মুখ খোলেন রাহুল।

নয়াদিল্লি: 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে রাজনীতির পারদ চড়ছে ক্রমশ। সেই আবহে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)।  ভারত একটি যুক্তরাষ্ট্র। সেই ধারণার উপর 'এক দেশ, এক নির্বাচন' আক্রমণ ব্যাতীত কিছু নয় বলে মন্তব্য করলেন রাহুল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে নতুন করে 'এক দেশ, এক নির্বাচন'-এর জিগির তোলা নিয়ে যখন প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্র, সেই সময় মুখ খুললেন রাহুলও। (One Nation, One Election)

রবিবার নিজের ট্যুইটার (অধুনা X) হ্যান্ডলে 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে মুখ খোলেন রাহুল। তিনি লেখেন, 'INDIA, ভারত, একটি যুক্তরাষ্ট্র। 'এক দেশ, এক নির্বাচন' নীতি রাজ্যগুলিকে নিয়ে গঠিত সেই যুক্তরাষ্ট্রীয় ধারণার উপর আক্রমণ'। একদিন আগেই কেন্দ্রীয় সরকারের 'এক দেশ, এক নির্বাচন' কমিটি থেকে সরে দাঁড়ান কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। সেই আবহেই এদিন মুখ খুললেন রাহুল। 

'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করা, তার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি খতিয়ে দেখতে এবং তা নিয়ে পর্যালোচনা করতে শুক্রবার আট সদস্যের কমিটি গড়ে কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ওই কমিটির মাথায় বসানো হয়। কমিটিতে রাখা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর, কংগ্রেস ত্যাগী গোলাম নবী আজাদ, বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন IAS অফিসার এনকে সিংহ, সংবিধান বিশেষজ্ঞ তথা লোকসভা সেক্রেট্যারিয়টের প্রাক্তন সাধারণ সম্পাদক সুভাষ কাশ্যপ, প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের প্রাক্তন কমিশনার সঞ্জয় কোঠারি।

আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: ‘সব বন্দোবস্ত তো সারা, খামোকা আইওয়াশ কেন?’, ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে শাহকে পত্রাঘাত অধীরের

অধীর ছাড়া কমিটির বাকি সদস্যরা কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তাই শুধু নাম সর্বস্ব করে রাখতেই অধীরকে কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে গোড়াতেই অভিযোগ ওঠে। সেই মর্মেই রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা পত্রাঘাত করেন অধীর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করার প্রস্তাব রীতি মতো সন্দেহজনক বলে চিঠিতে মন্তব্য করেন অধীর। রাজ্যসভায় বিরোধীদের দলনেতাকেই বা কেন কমিটিতে রাখা হল না প্রশ্ন তোলেন অধীর। তাঁর সাফ বক্তব্য, 'প্রত্যাশা মতো ফল যাতে আসে, তার সব বন্দোবস্তই করে রাখা হয়েছে কমিটিতে। তাই লোক দেখানোর আর কোনও প্রয়োজন নেই। ইচ্ছাকৃত ভাবেই সংসদীয় গণতন্ত্রের অবমাননা হচ্ছে। তাই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা ছাড়া উপায় রইল না '।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget