এক্সপ্লোর

BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !

BJP News : বিজেপির অনগ্রসর শ্রেণি সেলের রাজ্য সম্পাদক ছিলেন তিনি।

লখনৌ : মর্মান্তিক ঘটনা। সাততলা থেকে পড়ে মারা গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা নানক রাম ভুরজি। লখনৌয়ের দারুল সাফা নতুন এমএলএ রেসিডেন্সের বিল্ডিং থেকে পড়ে মারা যান তিনি। এমনই খবর পুলিশ সূত্রের। বিজেপির অনগ্রসর শ্রেণি সেলের রাজ্য সম্পাদক ছিলেন তিনি।

কীভাবে পড়লেন বিজেপি নেতা ? কারণ খুঁজছে পুলিশ...

ঘটনাটি ঘটেছে বিধায়কদের বাসভবনের পিছনের অংশে, যা হযরতগঞ্জ থানার আওতাধীন। তবে প্রতিবেদন অনুযায়ী, ৫৫ বছর বয়সী ওই বিজেপি নেতা বিল্ডিং থেকে লাফ দিয়েছিলেন নাকি পড়ে গিয়েছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে।

হাসপাতালে নিয়ে যাওয়া হয়...

পুলিশের খবর অনুযায়ী, দারুল সাফা নিউ এমএলএ রেসিডেন্সের এস্টেট অফিসার স্থানীয় পুলিশ ফাঁড়িকে ঘটনাটি জানান। ফাঁড়ির ইন-চার্জ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান এবং আশঙ্কাজনক অবস্থায় ভুরজিকে সিভিল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহের আইনি প্রক্রিয়ার কাজ করছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মর্গে মৃতদেহ পাঠানোর পর বিজেপি নেতার পরিবারের সদস্যরা এবং প্রাক্তন মন্ত্রীর সমর্থকরা সিভিল হাসপাতালের বাইরে জমায়েত করেন।

খবর অনুযায়ী, নতুন দারুল শাফা বিল্ডিংয়ে ভুরজির জন্য কোনও ঘর বরাদ্দ ছিল না। ফলে তিনি সেখানে কীভাবে ও কেন ছিলেন—এবং ঠিক কী পরিস্থিতিতে তিনি নীচে পড়ে গেলেন—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কী কারণে ওই বিজেপি নেতার মৃত্যু তা জানা না গেলেও, প্রাথমিক তদন্তে উঠে আসছে যে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ভুরজি।  এবং তাঁকে প্রায়ই এমএলএ রেসিডেন্স কমপ্লেক্সে দেখা যেত। এই পরিস্থিতিতে ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষ। তবে, এই মুহূর্তে মৃত্যুর কারণ নিয়ে কিছু জানায়নি পুলিশ। তদন্ত-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন দিক খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

কাছেপিঠের সি সি টিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে তা থেকে তদন্ত-প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। প্রাক্তন মন্ত্রী কীভাবে ওপর থেকে পড়ে গেলেন তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। UP's Former Minister's Death

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Advertisement

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget