এক্সপ্লোর

Swapan Dasgupta on Mukul Roy: কার্যকর্তাদের নিরাশ হয়ে খোলে ঢুকে পড়ার কারণ নেই, ট্যুইট স্বপনের

মুকুল রায়ের বিজেপি-ত্যাগের জল্পনার মধ্যেই ট্যুইট বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের।

কলকাতা : মুকুল রায়ের বিজেপি-ত্যাগের জল্পনার মধ্যেই সরব হলেন একাধিক বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানালেন বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তও।

ট্যুইটারে তিনি লিখলেন, ভোটে পরাজয় চিন্তার বিষয়। বঙ্গ বিজেপির কাজ তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলা। সেই পদক্ষেপই নেওয়া হচ্ছে এবং তা স্পষ্ট হয়ে উঠবে। পুরানো ও নতুন কার্যকর্তাদের নিরাশ হয়ে খোলের মধ্যে ঢুকে পড়ার কোনও কারণ নেই। ২.২ কোটি ভোটারকে নিয়ে বিজেপি গড়ে উঠবে এবং নিজেদের বিস্তার বাড়াবে।

স্বপন দাশগুপ্ত ২০১৬-র এপ্রিলে রাজ্যসভার সদস্য পদে শপথ নেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দেন স্বপন। তারকেশ্বরে তাঁকে প্রার্থী করে বিজেপি। যদিও বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান তিনি। তৃণমূল প্রার্থী রমেন্দু সিনহারায়ের কাছে ৭ হাজার ৪৮৪ ভোটের ব্যবধানে হারেন। 

এরপর ফের গত ১ জুন তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়। রাজ্যসভায় তাঁকে পুনরায় মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সাংসদ পদে তাঁর মেয়াদ থাকবে ২০২২-এর ২৪ মে পর্যন্ত। আগের সাংসদ পদের মেয়াদই পূর্ণ করবেন স্বপন দাশগুপ্ত। 

এই পরিস্থিতিতে আজ মুকুলের তৃণমূলের প্রত্যবর্তনের জল্পনার মধ্যেই কারও নাম না করে ট্যুইট করেন স্বপন। 

প্রসঙ্গত, ২০১৭ সালে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন মুকুল। লোকসভা ভোটের দুবছর আগে। তার আগে রাজ্যসভায় পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, দলে পরিবারতন্ত্র চলছে। কাজ করা সম্ভব নয়। এর পরই মুকুলকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। মুকুলের দলত্যাগের পর তৃণমূল সাংগঠনিক দিকে দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কারণ, একসময় তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' দলের সাংগঠনিক দিকের একটা বড় অংশ সামলাতেন। কাজেই তাঁর দলত্যাগে প্রভাব পড়বে বলে যুক্তি ছিল তাদের। যদিও গত বিধানসভা নির্বাচনে তা ভুল বলে প্রমাণিত হয়েছে। মমতা ক্যারিশ্ম নষ্ট হয়নি, তার প্রমাণ মেলে। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন হয় তৃণমূলের।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget