এক্সপ্লোর

Lok Sabha Speaker: শরিক-বিরোধী কাউকে চটাতে নারাজ BJP, স্পিকার নিয়োগে সকলের সম্মতি চায়, ডেপুটি পদের দিকে তাকিয়ে I.N.D.I.A

Lok Sabha Deputy Speaker: লোকসভার স্পিকার কে হবেন, সেই নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে NDA-তে।

নয়াদিল্লি: দীর্ঘ একদশক পর সংসদে দেখা যাবে বিরোধী দলনেতাকে। দ্বিতীয় বৃহত্তন দল হিসেবে কংগ্রেস থেকেই কেউ বিরোধী দলনেতা নিযুক্ত হবেন। এর পাশাপাশি, আগের চেয়ে সংসদে জায়গা আরও মজবুত হতে চলেছে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের। লোকসভার স্পিকার নিয়োগে বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির যখন একমত হওয়ার চেষ্টা চালাচ্ছে, সেই সময় ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষমতা পাওয়ার দিকে তাকিয়ে I.N.D.I.A জোট। (Lok Sabha Speaker)

লোকসভার স্পিকার কে হবেন, সেই নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে NDA-তে। বিজেপি-র সিদ্ধান্ত তারা মেনে নেবে বলে ইতিমধ্যেই জানিয়েছে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল। TDP জানিয়েছে, NDA থেকে যে-ই স্পিকার হোন না কেন, তাদের সমর্থন রয়েছে। সর্বসম্মতিতে যাঁকে বেছে নেওয়া হবে, তাঁকেই সমর্থন করবে তারা। তবে এ ব্যাপারে বিরোধীদের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে NDA শিবির। যে কারণে রবিবার দিল্লিতে বিজেপি এবং NDA-মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে দেখা করতে যান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। (Lok Sabha Deputy Speaker)

এর আগে, ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপি-র একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। ফলে সুমিত্রা মহাজন এবং ওম বিড়লাকে কোনও প্রতিযোগিতার মুখেই পড়তে হয়নি।  সরাসরি লোকসভার স্পিকার নিযুক্ত হন তাঁরা। ১৬তম লোকসভায় ডেপুটি স্পিকার ছিলেন AIADMK-র এম তাম্বি দুরাই। ১৭তম লোকসভায় ডেপুটি স্পিকার পদে কেউ ছিলেন না। 

আরও পড়ুন: NEET 2024 Controversy: 'সামান্য হলেও ভুল ভুলই, দায় স্বীকার করুন', NEET নিয়ে কেন্দ্রেকও নোটিস সুপ্রিম কোর্টের

এর আগে, UPA আমলে ডেপুটি স্পিকারের পদ বিজেপি-র দুই সাংসদ চরণজিৎ সিংহ আটওয়াল এবং করিয়া মুণ্ডার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল।  একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এবার বিজেপি-ও বিরোধীদের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না। শরিক দল এবং বিরোধী শিবিরের সঙ্গে স্পিকারের নাম নিয়ে আলোচনা হবে, যাতে কোনও প্রতিযোগিতায় যেতে না হয়। এখনও পর্যন্ত ওম বিড়লাই স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে পাশাপাশি, ডি পুণ্ডরেশ্বরী এবং ভতৃহরি মাহতাবের নামও উঠে আসছে। আবার শেষ মুহূর্তে চমকও দেওয়া হতে পারে। কংগ্রেসের সাংসদ কে সুরেশ প্রোটেম স্পিকার হতে পারেন। এই নিয়ে অষ্টম বার সাংসদ হলেন তিনি।

আগামী ২৪ জুন নয়া লোকসভার অধিবেশন শুরু হওয়ার কথা। ওই দিন শপথ নেবেন নতুন সাংসদরা। ২৬ জুন স্পিকার নির্বাচন। সকলের সম্মতি থাকলে আলাদা করে নির্বাচন হবে না। ২৭ জুন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পর ৩ জুলাই পর্যন্ত চলবে অধিবেশন। তবে বিরোধীরে তরফে কী প্রতিক্রিয়া মেলে, সেই অনুযায়ীই স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগের দিকে এগনো হবে বলে NDA সূত্রে খবর মিলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
মহিলা কুস্তিগীরদের দায়ের করা যৌন হেনস্থার মামলায় রায় দিল আদালত, কী হল বিজেপি নেতা ব্রিজভূষণের ?
মহিলা কুস্তিগীরদের দায়ের করা যৌন হেনস্থার মামলায় রায় দিল আদালত, কী হল বিজেপি নেতা ব্রিজভূষণের ?
Jharkhand News : ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget