এক্সপ্লোর

সিআইডি পরিচয়ে দক্ষিণ দিনাজপুরে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ, গ্রেফতার ৩ অভিযুক্ত

কিন্তু কারা এর নেপথ্যে? পুলিশ সূত্রের খবর, উত্তর দিনাজপুরের এক ব্যবসায়ীর দিকেই সন্দেহের আঙুল তুলেছেন ওই কিশোরের বাবা।

দক্ষিণ দিনাজপুর: ঋণ শোধ করতে না পারায় দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে সিআইডি পরিচয়ে এক ব্যবসায়ীর নাবালক ছেলেকে অপহরণ করল জনাকয়েক দুষ্কৃতী। মুক্তিপণের টোপ দিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ বছরের অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টার টানটান নাটক! দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির এক পোলট্রি ব্যবসায়ীর অভিযোগ, ৩ নভেম্বর রাত ১০টার সময় ৩ জন সিআইডি পরিচয়ে তাঁর বাড়িতে ঢোকে। তারপরই স্বমূর্তি ধারণ করে। অভিযোগ, অস্ত্র দেখিয়ে তাঁর ১৬ বছরের ছেলেকে তারা তুলে নিয়ে যায়। ব্যবসায়ীর দাবি, এক ঘণ্টা পর অপহরণকারীরা বাড়িতে ফোন করে ৬ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে মারার হুমকি দেয়। পরে দরাদরিতে মুক্তিপণ ঠিক হয় ৩ লক্ষ টাকা। এরপর পরিবারের অভিযোগে রায়গঞ্জ ও কুশমণ্ডি থানার পুলিশ তৎপর হয়। মুক্তিপণের টোপ দিয়ে রায়গঞ্জের নাগর ব্রিজের কাছে ডাকা হয় অভিযুক্তদের। ৪ নভেম্বর ভোরে সাদা পোশাকে পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে যান। ধরা পড়ে ৩ জন! উদ্ধার করা হয় নাবালককেও। কিন্তু কারা এর নেপথ্যে? পুলিশ সূত্রের খবর, উত্তর দিনাজপুরের এক ব্যবসায়ীর দিকেই সন্দেহের আঙুল তুলেছেন ওই কিশোরের বাবা। তাঁর দাবি, মাসছয়েক আগে ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনি ২০ হাজার টাকা ধার নেন। লকডাউনের জেরে সেই টাকা শোধ করতে না পারায়, মঙ্গলবার বাড়িতে এসে হুমকি দেন ওই ব্যবসায়ী। সেদিনই সন্ধেয় ঘটে অপহরণের ঘটনা। গঙ্গারামপুরের এসডিপিও জানিয়েছেন, অপহরণের নেপথ্যে কাদের হাত খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালত।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
CJP Protest: CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
CJP আন্দোলনে আটক বহু শীর্ষ নেতা, এবার কী হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget