এক্সপ্লোর

লিফলেটে বয়কটের ডাক কেশপুরে, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা

বিধানসভা ভোটে কেশপুর আসনে তৃণমূল জিতলেও, ১৭৬ ও ১৭৯ নম্বর বুথে এগিয়ে ছিল বিজেপি। এবার, এই এলাকাতেই সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট বিলি করা হল।

অলোক সাঁতরা, কেশপুর: বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফবেট বিলি করা হল কেশপুরের মহিষদায়। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও, তা মানতে নারাজ রাজ্যের শাসক দল।

দোকানে গেলে, বিক্রি করা যাবে না জিনিস। খেতে দেওয়া যাবে না চা। লিফলেটে এই অংশটা মার্ক করে দেখাতে হবে। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের গ্রাম কেশপুরের মহিষদায় এভাবেই বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নাম করে সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট বিলি করা হল।

লিফলটের উপরে বড় করে লেখা রয়েছে, মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লিফলেটে যাঁদের নাম রয়েছে তাঁদের অধিকাংশই বিজেপির সদস্য। এছাড়াও, নাম রয়েছে সিপিএম কর্মীদেরও। বিধানসভা ভোটে কেশপুর আসনে তৃণমূল জিতলেও, ১৭৬ ও ১৭৯ নম্বর বুথে এগিয়ে ছিল বিজেপি। এবার, এই এলাকাতেই সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট বিলি করা হল। যার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপির।

ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি তন্ময় ঘোষ বলেন, প্রতিহিংসাতেই সামাজিক বয়কটের ডাক তৃণমূলের। কেশপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠির কথায় , বিজেপি মিথ্যে কথা বলছে, তৃণমূল এসব করেনি।সামাজিক বয়কটের ডাক, তুঙ্গে তরজা। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সর্বত্রই একই ছবি। বিজেপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা, ত্রাণ বন্টনেও একই চিত্র। তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের কথায়, এরা সব কিছুতেই তৃণমূলকে দেখে, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, তৃণমূলকে গ্রহণ করেছে। সেখানে তৃণমূলের কিছু করার নেই, এর পিছনে বিজেপিই রয়েছে।

কোভিড হাসপাতাল তৈরি থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকা। বর্তমান পরিস্থিতি রাজনীতি করার নয়, মানুষের পাশে দাঁড়ানোর, দুর্গত মানুষদের সাহায্যে করার বার্তা দিয়ে বারবার পথে নেমেছেন তৃণমূলের অভিনেতা-সাংসদ দেব। আর তার গ্রামেই কি না বিলি করা হল, সামাজিক বয়কটের ডাক দিয়ে লিফলেট!

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Debraj Chakraborty Arrest: দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়
দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

ভিডিও

Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget