এক্সপ্লোর

BRICS Summit: ব্রিকস সম্মেলনে ভারতের জয়জয়কার, মোদির আমন্ত্রণ প্রত্যাখানের পর এবার সম্পর্ক ঠিক করার চেষ্টায় বাংলাদেশ

শেখ হাসিনা-পর্বের টানাপোড়েন কাটিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাতে চায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ‘রিসেট’-এর বার্তা ঢাকার।

ঢাকা: শেখ হাসিনা জমানার টানাপোড়েন কাটিয়ে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাতে চাইছে বাংলাদেশ। দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘রিসেট’ করার বার্তা দিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ককে নতুন ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ সরকার। তাঁর বক্তব্যে স্পষ্ট, অতীতের রাজনৈতিক সমীকরণ থেকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন সম্পর্ক গড়তে চাইছে ঢাকা।

রবিবার ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশের লক্ষ্য ভারতের সঙ্গে একটি ইতিবাচক ও কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করা। তবে সেই সম্পর্ক কোনও বহুপাক্ষিক মঞ্চের মাধ্যমে নয়, সরাসরি দুই দেশের আলোচনার মাধ্যমেই এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ।

হাসিনা-জমানার সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে শেখ হাসিনা-পর্বের প্রসঙ্গও। তাঁর মতে, গত প্রায় ১৫ বছর ধরে ভারত-বাংলাদেশ সম্পর্ক ছিল ‘অস্বস্তিকর’। বর্তমান সরকার সেই অধ্যায় থেকে বেরিয়ে এসে নতুন ধরনের সম্পর্ক তৈরি করতে চায়। তবে ঢাকার বার্তা একইসঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ—বাংলাদেশ ভারতকে প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চায়, কিন্তু নিজের বিদেশনীতি কোনও একটি দেশকে কেন্দ্র করে পরিচালনা করতে চায় না। অর্থাৎ, ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে, কিন্তু বাংলাদেশের বিদেশনীতির কেন্দ্রবিন্দু হবে জাতীয় স্বার্থ।

দিল্লির সঙ্গে সম্পর্কে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ?

শেখ হাসিনার ভারতে অবস্থান এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের অন্যতম বড় ইস্যু। ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি একাধিকবার জানিয়েছে ঢাকা। বিষয়টি নিয়ে এখনও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।

এর পাশাপাশি সীমান্তে গুলি ও মৃত্যু, পুশ-ইন, তিস্তা ও গঙ্গার জলবণ্টন, বাণিজ্য এবং ভিসা পরিষেবা নিয়েও রয়েছে একাধিক জটিলতা। ফলে ‘রিসেট’ ঘোষণা করলেই যে রাতারাতি সব সমস্যার সমাধান হবে, তা নয়। বরং একাধিক ইস্যুতে ধাপে ধাপে আস্থা ফেরানোর প্রক্রিয়াই হতে পারে পরবর্তী পথ।

বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। দুই দেশের সম্পর্কের বরফ গলাতে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। ব্রিকস সম্মেলনে তারিক রহমানের অংশগ্রহণ না করার সিদ্ধান্তও দুই দেশের সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলেছিল। এমন পরিস্থিতিতে ঢাকার তরফে ‘রিসেট’-এর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

যদিও হুমায়ুন কবীর বলেন, “আমাদের ভারতের প্রতি সেই আচ্ছন্নতা বা মোহ থেকে বেরিয়ে আসতে হবে। ভারত কেবলই আরেকটি দেশ এবং বাংলাদেশ তাদের সঙ্গে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চায়।” এক প্রশ্নের জবাবে কবীর আরও যোগ করেন, “সকালের জলখবাআর, দুপুরের খাবার, রাতের খাবার খাওয়ার সময় যদি ভারতকে নিয়েই ভাবতে থাকি, তাহলে নিজের খাবারটা কখন খাব? আমাদের এর বাইরে বেরিয়ে আসতে হবে”। 

ভারত-বাংলাদেশ সম্পর্কে কি নতুন অধ্যায়?

সম্প্রতি দুই দেশই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছে। জুলাইয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, ঢাকা ও দিল্লি সার্বভৌম সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সম্মত। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও দুই দেশের মধ্যে পারস্পরিক সুবিধা ও যোগাযোগ বাড়ানোর কথা বলেছেন। অর্থাৎ, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দুই দেশের কাছে সম্পর্কের বাস্তব গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ভৌগোলিক অবস্থান, সীমান্ত, বাণিজ্য, জল, নিরাপত্তা ও মানুষের যোগাযোগ—সব মিলিয়ে ভারত ও বাংলাদেশ একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
Advertisement

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget