এক্সপ্লোর

‘বঙ্গধ্বনি’-র মিছিলে বিএসএফ জওয়ানকে গণপ্রহারের অভিযোগ, মত্ত ছিলেন যুবক, দাবি তৃণমূলের

জানা গিয়েছে, আক্রান্ত জওয়ানের নাম বিশ্বজিৎ সাহানি। তিনি কান্দির কলাবাগান এলাকার বাসিন্দা। আক্রান্তের দাবি, তৃণমূলের মিছিলের সামনে পড়ে যাওয়ায় তৃণমূল সমর্থক তাঁকে বেধড়ক মারধর করেন।

কান্দি: তৃণমূলের ‘বঙ্গধ্বনি’ কর্মসূচিতে দাদাগিরির অভিযোগ। মুর্শিদাবাদের কান্দিতে ‘বঙ্গধ্বনি’-র মিছিল চলাকালীন বিএসএফ জওয়ানকে গণপ্রহারের অভিযোগ উঠেছে। হামলার ভিডিও ভাইরাল হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। জওয়ান মত্ত ছিলেন বলে দাবি শাসক দলের নেতাদের। মানতে নারাজ আক্রান্ত। ঘটনা কী ? শুক্রবার মুর্শিদাবাদের কান্দিতে ‘বঙ্গধ্বনি’-র মিছিল শুরু করে তৃণমূল। সেই সময় মিছিলের সামনে চলে আসেন বিএসএফ জওয়ান। অভিযোগ, মিছিলের সামনে চলে আসার 'অপরাধে' তাঁকে মারধর করা হয়।  কান্দি থানার কাছে শীতলা মন্দির এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। জানা গিয়েছে, আক্রান্ত জওয়ানের নাম বিশ্বজিৎ সাহানি। তিনি কান্দির কলাবাগান এলাকার বাসিন্দা। আক্রান্তের দাবি, তৃণমূলের মিছিলের সামনে পড়ে যাওয়ায় তৃণমূল সমর্থক তাঁকে বেধড়ক মারধর করেন। জওয়ানের দাবি, কান্দির পুর প্রশাসক অপূর্ব সরকারের সামনেই আক্রান্ত হন তিনি। গুরুতর আহত ওই জওয়ানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি মত্ত অবস্থায় ছিলেন ওই যুবক। কিন্তু সেই দাবি মানতে নারাজ অভিযোগকারী বিএসএফ জওয়ান বিশ্বজিৎ সাহানি। তিনি বলেন, আমি মদ্যপ থাকলে পরীক্ষা করা হোক। আক্রান্তের দাদা রাজেশ সাহানির কথায়, আমরা দেশের জন্য কাজ করি। আমাদের উপর এমন আক্রমণ হবে ভাবিনি। অভিযুক্তরা গ্রেফতার হোক। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর অশোক দাস বলেন, ওই বিএসএফ জওয়ান মদ্যপ ছিল। তাঁকে মারধর করা হয়নি। এদিকে ঘটনাকে ঘিরে তৃণমূলকে কটাক্ষ করেছে কংগ্রেস ও বিজেপি। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, যাঁরা দেশ রক্ষা করছেন তাঁদের উপর শাসক দলের হামলা মেনে নেওয়া যায় না। একটা বাইক মিছিলের পাশ দিয়ে গেলে তৃণমূল নেতাদের খারাপ লাগতে পারে। তাঁরা অভিযোগ জানাতে পারেন। কিন্তু নিজের হাতে শাস্তি দেন কীভাবে? মুর্শিদাবাদ দক্ষিণে বিজেপির জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ বলেন, অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে হবে। আক্রান্তের পরিবার ও তৃণমূলের তরফে কান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget