এক্সপ্লোর

Budget 2021 Expectations: ভ্যাকসিন সহ অতিমারী সঙ্কট মোকাবিলার ব্যয় মেটাতে বাজেটে কোভিড সেস?

সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্তদের নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখযোগ্য বিষয় হল, বাজেট নিয়ে প্রস্তাবে শিল্পপতিরা বলেছিলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনও নতুন কর বা শুল্ক চাপানো যাবে না।

নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারী আবহে এবার নতুন সেস চাপাতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী মাসের পয়লা তারিখ নয়া বাজেট ঘোষণা করবে কেন্দ্র। সেই বাজেটে নতুন  সেস বসানোর ঘোষণা হতে পারে।  রাজস্ব আদায় নিয়ে ইতিমধ্যে একবার বৈঠক করেছে কেন্দ্র।

সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্তদের নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখযোগ্য বিষয় হল, বাজেট নিয়ে প্রস্তাবে শিল্পপতিরা বলেছিলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনও নতুন কর বা শুল্ক চাপানো যাবে না। নতুন করের বিরোধিতা করেছেন বিশেষজ্ঞরাও। এই বৈঠকে উপস্থিত একজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে প্রাথমিক বৈঠক হয়েছে। উচ্চ আয়ের লোকজনের ওপর এধরনের সেস বসতে পারে।  পেট্রোল, ডিজেলের উপরও কর চাপানো হতে পারে। এই আলোচনা হয়েছে। জিএসটি সংক্রান্ত বিষয়ের দায়িত্বে জিএসটি কাউন্সিল। কেন্দ্র একতরফা ভাবে কর চাপাতে পারে না। সংবাদমাধ্যমে প্রকশিত প্রতিবেদন অনুযায়ী ভ্যাকসিনের জন্য কেন্দ্রের খরচ হবে ৬০ থেকে ৬৫ হাজার কোটি টাকা।

দেশজুড়ে আগামী ১৬ জানুয়ারি থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। প্রতিবেদন অনুযায়ী আগামী অর্থবর্ষে আত্মনির্ভর ভারত রোজগার যোজনার ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতির জন্য অর্থ বরাদ্দ করতে পারে। কেন্দ্রের শুল্ক আদায় রাজ্যের রাজস্ব বন্টনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। মহামারী পরিস্থিতিতে বহু রাজ্য শুল্ক আদায় বন্ধ রেখেছিল। প্রতিটি রাজ্যের ক্ষেত্রে রাজস্ব আদায়ের বড় উৎস জিএসটি।

উল্লেখ্য, মহামারী পর্বে ঝাড়খন্ড খনিজের উপর কোভিড শুল্ক জারি করে। পঞ্জাবে মদের উপর অতিরিক্ত কর চাপানো হয়। একইভাবে দিল্লি সরকার ৭০ শতাংশ শুল্ক চাপায় মদের উপর। যদিও পরে তা প্রত্যাহার করে ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়।  ভারত এলএলপি গ্রান্ট থর্নটন ট্যাক্সের জাতীয় নেতা বিকাশ ভসল বলেন, এতে সাধারণ মানুষের উপর বেশি প্রভাব পড়েছে। বিশেষত যারা ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত বা এককভাবে কর দিয়ে থাকেন। বহু মানুষ এখনও বেতন হ্রাস বা চাকরি চলে যাওয়ার ফলে আর্থিকভাবে সমস্যায় আছেন। তাই করের উপর ভারসাম্য বজায় রাখা উচিত।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget