এক্সপ্লোর

Budget Session 2025 : বাজেট অধিবেশন হতে পারে উত্তাল, সরকারকে চাপে রাখতে ৩ অস্ত্রে শান বিরোধীদের

তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।  তার আগে থেকেই অবশ্য় মোদি সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা। 

নয়া দিল্লি :  আজ তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প-কী আশার আলো দেখাতে পারবেন নির্মলা সীতারমণ? তাকিয়ে গোটা দেশ। শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল জনমোহিনী বাজেটের ইঙ্গিত।  অন্যদিকে বিরোধীরাও আক্রমণের জন্য তৈরি। তিনটি ইস্যুতে এবার বাজেট সেশনে উঠতে পারে ঝড়। নির্মলার বাজেট যেমনই হোক না কেন, বিরোধীরা তিন অস্ত্রে শান দিয়ে তৈরি। শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।  তার আগে থেকেই অবশ্য় মোদি সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা। 

তিনটি মূল ইস্যু হল মুদ্রাস্ফীতি, মহাকুম্ভে মহাবিপর্যয় এবং পূর্বের অধিবেশনে ডঃ বি আর অম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। এই তিন ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে সরব বে বিরোধি শিবির, সরগরম হবে সংসদ। সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। ইন্ডিয়া ব্লক এই বিষয়ে এককাট্টা, জানিয়েছে হাতশিবির।  এছাড়াও সংসদ উত্তাল হতে পারে কর্মসংস্থান ইস্যুতেও। পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই কংগ্রেস নেতারা স্ট্র্যাটেজি ঠিক করতে জড়ো হয়েছিল ১০ জনপথে। সনিয়া গাঁধীর বাসভবনে আলোচনায় বসেন । হাজির ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং কেসি ভেনুগোপাল , রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি। শুধু কংগ্রেস না তিন ইস্যুতে এনডিএ-কে নাস্তানাবুদ করতে এককাট্টা ইন্ডিয়া ব্লকের সব শরিকই এমনটাই দাবি কংগ্রেসের। জানান কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি।   

এবার অধিবেশনে বিরোধীদের সবথেকে বড় অস্ত্র মহাকুম্ভের দুর্ঘটনা। ইতিমধ্যেই বিরোধীরা এই ঘটনাতে  যোগী সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতা বলে দাবি করেছে।  দিল্লিতে মোদি সরকার। উত্তরপ্রদেশে যোগী সরকার!কয়েকদিন আগেই দিল্লির ভোট প্রচারে সুব্য়বস্থা-সুপ্রশাসন-ডবল ইঞ্জিনের মর্ম বোঝাতে মহাকুম্ভের আয়োজনকেই তুলে ধরেছিলেন যোগী আদিত্য়নাথ। আর সেখানেই ঘটল ভয়ঙ্কর বিপর্যয়! এটাই সবথেকে বড় হাতিয়ার বিরোধীদের কাছে। বিরোধীরা বলছে, আয়োজনের ঢক্কানিনাদই সার, শুধুই ফাঁপা প্রচার! রাহুল গাঁধী সোশাল মিডিয়ায় লিখেছেন,অব্যবস্থা এবং সাধারণ ভক্তদের পরিবর্তে VIP-দের প্রতি প্রশাসনের বিশেষ নজর এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী VIP সংস্কৃতি, যা অবিলম্বে বন্ধ করা উচিত এবং সাধারণ ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে সরকারকে আরও ভাল ব্যবস্থা করা উচিত। এই বিষয়টিই এবার সংসদে ঝড় তুলতে পারে। 

শুক্রবার উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয় । তারপর রাষ্ট্রপতি সম্পর্কে সনিয়া গাঁধীর মন্তব্য়ে শুরু হয়েছে বিতর্ক। অধিবেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সনিয়া বলেন, ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না। বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে ঘটনার নিন্দা করে বিবৃতিতে বলা হয়, ‘সাংসদ সনিয়া গান্ধীর মন্তব্য কুরুচিকর, দুর্ভাগ্যজনক এবং বর্জনীয়।' সব মিলিয়ে বাজেট অধিবেশনের শুরু থেকেই সংঘাতের পারদ সপ্তমে।

বাজেট অধিবেশন দুটি ভাগে অনুষ্ঠিত হবে যার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২য়  পর্বটি ১০ ​​মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে। সরকার বাজেট অধিবেশনের জন্য মোট ১৬ টি বিল তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ওয়াকফ (সংশোধন) বিল, ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল, রেলওয়ে (সংশোধন) বিল, দুর্যোগ ব্যবস্থাপনা (সংশোধন) বিল, তেলক্ষেত্র (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংশোধনী বিল, দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্টস ইন এয়ারক্রাফ্ট অবজেক্টস বিল, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget