এক্সপ্লোর

Delhi Building Collapse : ফের হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, বহু লোক ধ্বংস্তূপের নীচে থাকার আশঙ্কা

Building Collapse In Delhi : বুধবারের এই ঘটনায় ইতিমধ্যেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে প্রশাসন। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

Building Collapse In Delhi : দক্ষিণ দিল্লির সত্য় নিকেতনের বহুতল ভেঙে পড়ার ক্ষত এখনও দগদগে। এরই মধ্য়ে নতুন করে দিল্লিতে ভেঙে পড়ল বহুতল। যাতে বহু লোকের ধ্বংস্তূপের নীচে চাপা পড়ার আশঙ্কা। ঘটনাটি ঘটেছে, উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায়। বুধবারের এই ঘটনায় ইতিমধ্যেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে প্রশাসন। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

কী খবর পাওয়া যাচ্ছে ?
দিল্লি দমকলের তরফে জানানো হয়েছে, ভোর রাত সাড়ে ৩টে নাগাদ হঠাতই তাদের কাছে একটি ফোন আসে। বলা হয়, একটি তিনতলা বিল্ডিংয়ের সামনের অংশ ধসে পড়েছে। এরপরই দ্রুত দিল্লির সীমাপুরি এলাকায় ছুটে যায় দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার পর থেকেই সীমাপুরি এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে দক্ষিণ দিল্লির সত্য় নিকেতনের ছাত্রাবাসে ভেঙে পড়েছিল বহুতল। ভিতরে আটকে পড়েছিলেন একাধিক পড়ুয়া। ধ্বংসস্তূপের নীচ থেকে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিলেন ছাত্র। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। উদ্ধার করা হয় অন্তত ১১ জনকে। এবার এক মাসের মধ্য়ে পিরে এল সেই ভয়ঙ্কর স্মৃতি। যা এলাকাবাসীদের মধ্যে আরও চিন্তা বাড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

দিল্লির দক্ষিণে বিশ্ববিদ্যালয় এলাকার কাছাকাছি সত্য নিকেতনে ভেঙে পড়ে প্রায় ৪০-৫০ বছরের পুরনো একটি বহুতল বাড়ি। সেটি ‘Hostel Daze’ নামে ছাত্রদের PG হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পুলিশের জানায়, বাড়িটির নীচের অংশে নির্মাণ বা মেরামতির কাজ চলছিল। দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ আচমকাই ভেঙে পড়ে বাড়িটি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন একাধিক পড়ুয়া। 

স্থানীয়দের দাবি, কয়েকদিনের বৃষ্টির পর বেসমেন্টে জল জমেছিল। তার জেরেই বাড়িটির ভিত দুর্বল হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তসাপেক্ষ।

পিজিতে ছিলেন বহু পড়ুয়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটিতে প্রায় ১৫টি ঘর ছিল এবং প্রতি ঘরে দু’ থেকে তিনজন করে পড়ুয়া থাকতেন। তাঁদের মধ্যে অনেকে কেরল, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। তাঁরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের বিভিন্ন কলেজে পড়াশোনা করতেন।

আরও পড়ুন : ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ?

              

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget