8th Pay Commission : ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ?
Salary News : এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্য়াক্টর বৃদ্ধির দাবি তুলেছে সরকারি কর্মী সংগঠনগুলি। এই ফ্যাক্টর সামান্য বাড়লেও ৬,৭,৮ লেভেলের কর্মীদের বেসিক পে অনেকে টাই বেড়ে যাবে।

Salary News : ৭ অক্টোবর থেকেই শুরু হচ্ছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) সংক্রান্ত নতুন আলোচনা। দক্ষিণের রাজ্য় বেঙ্গালুরু, কর্ণাটকে চলবে এই আলোচনাচক্র। আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই বৈঠক। এরপরই মুম্বইতে ২২-২৩ অক্টোবর বৈঠকে বসার কথা কমিশনের। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্য়াক্টর (Fitment Factor) বৃদ্ধির দাবি তুলেছে সরকারি কর্মী সংগঠনগুলি। এই ফ্যাক্টর সামান্য বাড়লেও ৬,৭,৮ লেভেলের কর্মীদের বেসিক পে অনেকে টাই বেড়ে যাবে। এখানে দেওয়া হল তার হিসেবে।
কত হতে পারে ৬,৭,৮ লেভেলের বেসিক পে ?
অষ্টম বেতন কমিশনে বেসিক কত বৃদ্ধি পাবে, তা জানার আগে অবশ্যই সপ্তম বেতন কমিশনে বেসিক কত ছিল জেনে নিনি। সেই সময় ৬,৭,৮ লেভেলের বেসিক পে ছিল যথাক্রমে ৩৫,৪০০, ৪৪,৯০০ ও ৪৭,৬০০ টাকা।
| পে লেভেল | বর্তমান বেসিক | ফিটেমেন্ট ফ্যাক্টর ২.০x | ফিটেমেন্ট ফ্যাক্টর ২.১৫x | ফিটেমেন্ট ফ্যাক্টর ২.২৮x | ফিটেমেন্ট ফ্যাক্টর ২.৫৭x |
| লেভেল ৬ | ৩৫,৪০০ | ৭০,৮০০ | ৭৬,১১০ | ৮০,৭১২ | ৯০,৯৭৮ |
| লেভেল ৭ | ৪৪,৯০০ | ৮৯,৮০০ | ৯৬,৫৩৫ | ১,০২,৩৭২ | ১,১৫,৩৯৩ |
| লেভেল ৮ | ৪৭,৬০০ | ৯৫,২০০ | ১,০২,৩৪০ | ১.০৮,৫২৮ | ১,২২,৩৩২ |
কী এই ফিটমেন্ট ফ্যাক্টর ?
একটা বিষয় মাথায় রাখতে হবে, যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে।
সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।
কেন ফিটমেন্ট ফ্য়াক্টর এতটা গুরুত্বপূর্ণ
আসলে কর্মীদের জীবনযাত্রার মানের ওপর অনেকটাই বেতন নির্ভর করে। এই কারণে মূল্যবৃদ্ধি হলে স্যালারি বৃদ্ধির প্রয়োজন। যে কারণে অষ্টম বেতন কমিশনে 'ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি' (NC-JCM) ৩.৮৩৩ ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই দাবি কার্যকর হলে সপ্তম বেতন কমিশনের আওতায় লেভেল-১ পর্যায়ের একজন কর্মচারীর ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৬৯,০০০ টাকা হবে।
ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে দাবি তুলেছে কর্মচারীদের আরেকটি বড় সংগঠন 'ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ' (BPMS)। তারা কমিশনের কাছে ৪ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। তবে এই লেভেল-১ পর্যায়ের একজন কর্মচারীর ন্যূনতম মূল বেতন সপ্তম বেতন কমিশনের বর্তমান ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৭২,০০০ টাকায় পৌঁছবে।
আরও পড়ুন : ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকা হতে পারে বেসিক পে, ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কী হবে ?






















