এক্সপ্লোর

Petrol Diesel Price Hike : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি : কোথাও সাইকেল- কোথাও গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ তৃণমূল বিধায়কদের

পেট্রোল ও ডিজেলের দাম সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ চলছেই। এবার তৃণমূলের প্রতিবাদ পূর্ব বর্ধমানে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত। এবার প্রতিবাদ দেখা গেল পূর্ব বর্ধমানে। কোথাও বিধায়ক বাইক গরুর গাড়িতে চাপিয়ে নিজে গরুর গাড়ি চালালেন। আবার কোথাও বিধায়ক বর্ধমান শহরে সাইকেল চালিয়ে মিছিল করে বিক্ষোভ দেখালেন। কোথাও চারচাকায় দড়ি বেঁধে তৃণমূল কর্মীরা দড়ি দিয়ে গাড়ি টেনে বিক্ষোভে শামিল হলেন।

পেট্রোল ও ডিজেলের দাম সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ চলছেই। ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী গরুর গাড়িতে করে ১৩ কিমি পথ পাড়ি দিয়ে এড়ুয়ার থেকে ভাতার বাজার পর্যন্ত মিছিল করেন।

আবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার সামনে থেকে কার্জনগেট পর্যন্ত সাইকেল চালিয়ে বিক্ষোভে শামিল হন। অন্যদিকে মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী চারচাকা গাড়িতে দড়ি বেঁধে দড়ি ধরে চারচাকা টেনে প্রতিবাদ জানালেন।

প্রসঙ্গত, আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার করে গেছে। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আজই ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সওকত মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে তৃণমূল ও যুব তৃণমূল হাজার চারেক কর্মী-সমর্থক হাজির হন। ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন।

এদিকে এই ইস্যুত রাজ্যে ইতিমধ্যে শাসক-বিরোধী তরজাও শুরু হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget