এক্সপ্লোর

Uttarakhand Bus Accident: পর্যটক সমেত নদীতে উল্টে গেল বাস, রুদ্রপ্রয়াগে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিহত ৩, নিখোঁজ অনেকে

Rudraprayag Accident: বৃহস্পতিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে দুর্ঘটনাটি ঘটে।

দেহরাদূণ: উত্তরাখণ্ডে নদীতে উল্টে গেল পর্যটক ভর্তি বাস। বাসে মোট ১৮ জন সওয়ার ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় তিন জন মারা গিয়েছেন। আহত হলেও, উদ্ধার করা গিয়েছে সাত জনকে। কিন্তু আট জন এখনও নিখোঁজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকার্যে নেমে পড়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয়রাও। মানববন্ধন করে দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছেন তাঁরা। মানববন্ধন করে পাহাড়ের ঢাল পেয়ে আহতদের রাস্তায় উঠতেও সাহায্য় করা হয়। (Uttarakhand Bus Accident)

বৃহস্পতিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তা দিয়ে বাসটি উপরে উঠছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত অলকানন্দা নদীতে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত তিন জন প্রাণ হারিয়েছেন বলে খবর। তবে হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা। ( Rudraprayag Accident)

উত্তরাখণ্ড পুলিশ সদর দফতরের মুখপাত্র, IG নীলেশ আনন্দ ভরানে ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় একটি বাস। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী বাসে ১৮ জন ছিলেন।" উদ্ধারকার্য তদারকি করছে স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। গুজব ছড়ানো নিয়ে সাবধান করা হয়েছে সকলকে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'রুদ্রপ্রয়াগে একটি টেম্পো ট্র্যাভেলরের নদীতে পড়ে যাওয়ার খবর দুঃখজনক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্য উদ্ধারকারীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি আমি। সকলের জন্য প্রার্থনা করছি'। যদিও স্থানীয়দের দাবি, টেম্পো ট্র্যাভেলর নয়, বাসই উল্টে গিয়েছে অলকানন্দা নদীতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget