এক্সপ্লোর
লুঠের মিথ্যা অভিযোগ, কলকাতায় আটক ব্যবসায়ী
গতকাল ওই ব্যবসায়ী মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

কলকাতা: ধারাল অস্ত্র দেখিয়ে টাকা লুঠের মিথ্যা অভিযোগ করায় আটক ব্যবসায়ী। গতকাল ওই ব্যবসায়ী মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে তিনি ধারাল অস্ত্র দেখিয়ে টাকা লুঠের কথা জানান। তদন্তে নেমে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে লুঠের কোনও ছবি ধরা না পড়ায় তদন্তকারীদের সন্দেহ হয়। এরপরই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী জানান, পাওনা টাকা দিতে না পারায় ইসলামপুর থেকে কলকাতায় আসেন তিনি। এর পরই লুঠে গল্প তৈরি করে থানায় অভিযোগ দায়ের করেন বলে দাবি তদন্তকারীদের।
Before You Go
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















