এক্সপ্লোর

আমির, দীপিকা, বিরাটদের চিনা পণ্যের বিজ্ঞাপন না করার অনুরোধ সিএআইটি-র

শুধু বলিউড তারকাদের নয়, ক্রীড়া ব্যক্তিত্বদেরও একই অনুরোধ করেছে তারা।

নয়াদিল্লি: নিরস্ত্র ভারতীয় জওয়ানদের ওপর হামলা চিনের। রক্তাক্ত হয়েছে সীমান্ত। প্রাণ গেছে ভারতীয় সেনার। সীমান্তে চিনা আগ্রাসনের জবাবে সেই দেশের পণ্য বয়কট করার ডাক দিয়েছে ভারতের সাধারণ মানুষ। বাণিজ্যিক আদানপ্রদান বন্ধ করে শায়েস্তা করা হোক বেজিংকে, মত অনেকের। লাদাখে সংঘর্ষের পর থেকে এই দাবিতে সরব বহু মানুষ। সরগরম সোশ্যাল মিডিয়াও। গলা মিলিয়েছেন বহু সেলিব্রিটিও। এই পরিস্থিতিতে বলিউড তারকাদের চিনা পণ্যের বিজ্ঞাপন না করার আবেদন করল ব্যবসায়ী সংগঠন সিএআইটি। আবেদন জানানো হয়েছে আমির খান, দীপিকা পাড়ুকোন, বিরাট কোহালিদের। সিএআইটি তাদের বিবৃতিতে বলেছে, চিনা সেনা নিরস্ত্র ভারতীয় জওয়ানদের ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে। এই পরিস্থিতিতে বাণিজ্যের দরজায় খিল দিয়েই তাদের শায়েস্তা করার কথা ভাবা হচ্ছে। তাই তারা অনেক তারকাদেরই অনুরোধ জানিয়েছে, যাতে তাঁরা চিনা ব্র্যান্ড বা পণ্যের হয়ে প্রচার না করেন। সংস্থার টার্গেট, ডিসেম্বর ২০২১ এর মধ্যে চিন থেকে আমদানি মোটামুটি ১ লক্ষ কোটি টাকা কমিয়ে আনার। সংস্থার হিসেব বলছে, বর্তমানে প্রতি বছর চিন থেকে ৫.২৫ কোটি টাকার পণ্য আমদানি করা হয়ে থাকে। শুধু বলিউড তারকাদের নয়, ক্রীড়া ব্যক্তিত্বদেরও একই অনুরোধ করেছে তারা। আইন অনুসারে, এতে কোনও বাধা নেই ঠিকই, কিন্তু কোনও কোনও ক্ষেত্রে দেশের জন্যও কিছু করতে হয়। মত সিএআইটি-র।

সেরা শিরোনাম

Cancer Cases: মহামারির আকার নিতে পারে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিতে পারে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক

ভিডিও

TMC News:
TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget