এক্সপ্লোর

মিড-ডে মিলে আধার বাধ্যতামূলক: কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় তৃণমূল, প্রতিবাদ বাম, কংগ্রেসেরও

কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে ফের চাপ বাড়াল তৃণমূল। মিড-ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিল। কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় সরব বিরোধীরাও। সোমবার মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নতৃত্বে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূলের মহিলা সংগঠন। চন্দ্রিমা বলেন, কোনওভাবেই মানা যাবে না। শূন্য থেকে পাঁচ। গর্ভস্থ বাচ্চারও আধার কার্ড লাগবে নাকি? শনিবার মিড ডে মিল সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত জানার পরই ট্যুইটারে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। দলনেত্রীর সুরেই মোদী সরকারকে নিশানা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শোভন চট্টোপাধ্যায় বলেন, একদিকে বলছে বেটি বাঁচাও, বেটি পড়াও, আর বেটিদের আটকে দিচ্ছে। আমরা তা হতে দিচ্ছি না। তৃণমূলের মতো, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে আন্দোলনে না নামলেও, কেন্দ্রের পদক্ষেপের সমালোচনা করেছে সিপিএম। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী কেন্দ্রের সিদ্ধান্তকে চূড়ান্ত অমানবিক বলে উল্লেখ করেন। সরকারি পরিসংখ্যানেই উঠে এসেছে, রাজ্যে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের অর্ধেকই এখনও আধারের বাইরে। সবাইকে নথিভূক্ত না করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলীয় বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, আগে আধারের ব্যবস্থা করুক কেন্দ্র। তারপর (নিয়ম জারি ) করো। বাচ্চারা কোথায় যাবে, প্রশ্ন তাঁর। যদিও সেই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই, বিরোধীদের আক্রমণের মোকাবিলা করার চেষ্টা করেছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দিতে চায়। সে কারণেই আধারের বিরোধিতা। সব রাজ্য করছে, এই রাজ্য কেন পারছে না? দ্রুত আধারের কাজ শেষ করুক। রাজনীতিকদের বাগযুদ্ধ চরমে। কিন্তু, এইসব কচি প্রাণ কি আর সে সব বোঝে? বোঝে কি কাকে বলে আধার কার্ড? বোঝার বয়সও হয়নি। এটুকু বোধ হয় তারা বুঝতে পেরেছে, স্কুলে গিয়ে দুপুরের খাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সেরা শিরোনাম

Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Kakdwip Case Update: মানুষ আসে আর মানুষ যায়, কিন্তু বিচার আর পায় না: দীপঙ্কর দাস | ABP Ananda
Kakdwip Case:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৬.০৯.২৬)। আট বছর আগের কাকদ্বীপকাণ্ডে বিস্ফোরক তথ্য পুলিশের চার্জশিটে! কী উল্লেখ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৬.০৯.২৬)। কাকদ্বীপে সিপিএম-দম্পতি খুনের ঘটনায় শর্ট সার্কিটের তত্ত্ব উড়িয়ে চার্জশিট পুলিশের
Calcutta High Court: ক্যামাক স্ট্রিটে Abhishek Banerjee-র অফিস খালির নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget