এক্সপ্লোর

জ্যোতি বসুর আমলের আইপিএস, মমতার মন্ত্রিসভার সদস্য, প্রয়াত অবনীমোহন জোয়ারদার

প্রয়াত প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার।

কলকাতা: প্রয়াত প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদার। বয়স হয়েছিল ৭৬ বছর। আজ ভোর ৪টেয় সল্টলেকের এইচবি ব্লকে নিজের বাড়িতে মৃত্যু হয় এই প্রাক্তন আইপিএস-এর।

তিনি নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক। পরিবার সূত্রে খবর, ২০১৬ সালে সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকেই অসুস্থ ছিলেন অবনীমোহন জোয়ারদার। ২০১৯ থেকে চলছিল ডায়ালিসিস। পরিবার সূত্রে খবর, আজ সকাল ১১টা পর্যন্ত তাঁর দেহ সল্টলেকের বাড়িতে শায়িত থাকবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কৃষ্ণনগরের বাড়িতে। শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ মহাশ্মশানে। তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ও বর্ষীয়ান তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জ্যোতি বসুর আমলের আইপিএস, মমতার মন্ত্রিসভার সদস্য, প্রয়াত অবনীমোহন জোয়ারদার (মন্ত্রিসভায় শপথগ্রহণে সতীর্থদের সঙ্গে শপথবাক্য পাঠ করছেন অবনীমোহন জোয়ারদার)

তিনি লেখেন, “দলের সহকর্মী, প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের ২ বারের তৃণমূল বিধায়ক অবনীমোহন জোয়ারদারের মৃত্যুতে আমি ব্যথিত। অসুস্থ হওয়ার পর অবনীমোহন জোয়ারদার সাহসিকতার সঙ্গে লড়েছেন। প্রশাসন, সরকার ও দলে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর প্রয়াণে পরিবার ও বন্ধুদেরকে আমার সমবেদনা।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অবনীমোহন। তার আগে জ্যোতি বসুর আমলে প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget