এক্সপ্লোর

সম্পতি বিবাদে বৃদ্ধাকে অ্যাসিড ছুঁড়ে আত্মহত্যার চেষ্টা আত্মীয়র, ভয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু তার স্বামীর

কলকাতা: পাটুলিতে গৃহকর্ত্রীর উপর অ্যাসিড ছোড়ার অভিযোগ। আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের। একই বাড়িতে রহস্যমৃত্যু অভিযুক্তের স্বামীর। প্রশ্নে আক্রান্তের মেয়ের ভূমিকাও। ঘড়িতে তখন বুধবার সকাল ৭টা। আচমকাই তিনতলা এই বাড়ির ছাদে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। খবর যায় পুলিশে। তারপর যে ঘটনা সামনে আসে, তাতে তো চক্ষু চড়কগাছ! এই বাড়ির একতলায় থাকেন শোভনা চক্রবর্তী, তাঁর মেয়ে শ্রীপর্ণা এবং শ্রীপর্ণার বর্তমান স্বামী। তাঁরাই এই বাড়ির মালিক। স্থানীয় সূত্রে খবর, বছর চারেক আগে বাড়িতে থাকতে আসেন শ্রীপর্ণার প্রাক্তন স্বামীর আত্মীয় অসিত দে, তাঁর স্ত্রী চিত্রা দে এবং ছেলে অমিত। চার বছর ধরে এই বাড়িতেই রয়েছেন তাঁরা। শ্রীপর্ণার দাবি, বারবার বলা সত্বেও, বাড়ি ছেড়ে যেতে চাইছিলেন না অসিত-চিত্রারা। এনিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিবাদ চলছিল। শ্রীপর্ণার দাবি, এদিন সকালে ঘুমন্ত অবস্থায়, তাঁর মায়ের উপর অ্যাসিড হামলা করেন চিত্রা দে। শ্রীপর্ণার আরও দাবি, হামলার পর, ছাদের ঘরে গিয়ে ঘুমের ওষুধ খান চিত্রা। তারপর ঘরে আগুন লাগিয়ে দেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তিন তলা থেকে পড়ে গিয়ে জখম হন চিত্রার স্বামী। পরে হাসপাতালে যাঁর মৃত্যু হয়। কিন্তু, জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, তিনতলা থেকেই উদ্ধার করা হয় অসিতকে। সংজ্ঞাহীন অবস্থা পড়ে ছিলেন তিনি। এদিকে, ঘটনায় গৃহকর্ত্রীর মেয়ে শ্রীপর্ণাকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছে না পুলিশ। কারণ, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, চিত্রা ও অসিত দে-র ছেলে অমিতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল শ্রীপর্ণার। যা নিয়ে মা-মেয়ের মধ্যে ঝামেলাও হত বলে বহু প্রতিবেশীরই দাবি। শুধু তাই নয়! গোয়েন্দাদের প্রশ্ন, একতলায় যেখানে শ্রীপর্ণার মায়ের উপর অ্যাসিড হামলা হয়, সেখানে তো আরও দু’জন ছিলেন। শ্রীপর্ণার বর্তমান স্বামী এবং চিত্রা দে-র ছেলে। তাঁদের ঘুম কেন ভাঙল না? গোটা ঘটনাক্রম কীভাবে ঘটল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কারণ এখনও পর্যন্ত শ্রীপর্ণা এবং বাড়ির এক পরিচারিকা ছাড়া আর কারও বয়ান মেলেনি। তাছাড়া, চিত্রার স্বামীর মৃত্যু কীভাবে হল, তা নিয়েও রহস্য দানা বেধেছে! এদিকে, সূত্রের খবর, এদিন সকাল ৮টা নাগাদ একটি ফোন যায় ১০০ ডায়ালে। ফোনে পুলিশকে দ্রুত পাটুলির এই বাড়িতে পৌঁছনোর কথা বলা হয়। কে এই ফোন করেছিলেন, তাঁর সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তদন্তে পুলিশ!

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget