এক্সপ্লোর

ফের রাতের শহরে আক্রান্ত উর্দি, এবার লেকটাউন ও সল্টলেকে

কলকাতা: রাতের শহরে আবার আক্রান্ত পুলিশ। একদিকে লেকটাউনে মার খেলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ আবার সল্টলেকে আক্রান্ত তিন সিভিক ভলান্টিয়ার। তাঁদের মধ্যে একজনের চোট গুরুতর। ভিআইপি রোডের লেকটাউন।রাত তখন প্রায় সাড়ে এগারোটা। লেকটাউনের কাছে বাঙুর মোড়ে ডিউটি করছিলেন লেকটাউন ট্র্যাফিক গার্ডের এএসআই সুনীল কর্মকার। বাঙুরের ভেতর থেকে আসা একটি মারুত সুজুকি গাড়ি সিগন্যাল ভেঙে বিমান বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন এ এস আই। গাড়ি থেকে নেমে আসেন চালক। অভিযোগ লাইসেন্স চাইতে বচসা শুরু করেন সঞ্জয় রায়চৌধুরী নামে ওই ব্যক্তি। এএসআইকে ধাক্কা দিতে শুরু করেন। বিপদ বুঝে ওয়াকিটকি দিয়ে লেকটাউন ট্র্যাফিক গার্ডে খবর দেন তিনি। সঙ্গে সঙ্গে বিরাট পুলিশ বাহিনী এসে আক্রান্ত এএসআইকে উদ্ধার করে। গ্রেফতার হন অভিযুক্ত। লেকটাউনে যখন এই ঘটনা ঘটছে তখন কয়েকঘণ্টার মধ্যে সল্টলেকে আবার আক্রান্ত পুলিশ। সল্টলেকের এসি ব্লক। রাত দেড়টা নাগাদ সাদা পোশাকে এলাকায় ঘুরছিলেন তিন সিভিক ভলান্টিয়ার। এই ব্লকের বাসিন্দা তাপস মুখোপাধ্যায় নিজের বাড়ি থেকেই এই তিন জনকে দেখতে পান। তাঁর সন্দেহ হয় চুরির উদ্দেশে এই তিন জন ঘুরছে। বাড়ি থেকে বেরিয়ে তিনি তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। সিভিক ভলান্টিয়ারদের দাবি, তাঁরা ওই ব্যক্তিকে জানিয়েছিলেন তাঁরা সিভিক ভলান্টিয়ার। এমনকি পরিচয়পত্রও দেখানো হয় বলে দাবি। তারপরও তিনজনকে মারধর করা হয় বলে অভিযোগ। এঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পরে পুলিশি ত‍ৎপরতায় গ্রেফতার হন তাপস মুখোপাধ্যায়। শুধু লেকটাউন বা সল্টলেক নয় কয়েকদিনের মধ্যে বার বার আক্রান্ত পুলিশ। সেই তালিকায় এবার যুক্ত লেকটাউন আর সল্টলেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget