এক্সপ্লোর
চলন্ত ট্যাক্সিতে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার মূল অভিযুক্ত সহযাত্রী

কলকাতা: চলন্ত ট্যাক্সিতে বিমান সেবিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত সহযাত্রী। ধৃত সায়ন বন্দ্যোপাধ্যায় বেলেঘাটার বাসিন্দা। অভিযুক্তকে সাহায্য করার অভিযোগে আগেই গ্রেফতার হন ট্যাক্সিচালক উদয় কুমার। ১২ জুলাই কৈখালি থেকে শাটল ট্যাক্সিতে ওঠেন এয়ার ইন্ডিয়ার এক বিমান সেবিকা। অভিযোগ, চলন্ত গাড়িতে তাঁর শ্লীলতাহানি করেন সহযাত্রী যুবক। গাড়ি থামাতে বলা সত্বেও ট্যাক্সিচালক সহযোগিতা করেননি বলে অভিযোগ। উল্টে বিমান সেবিকাকে বিমানবন্দরের সামনে নামিয়ে দিয়ে ট্যাক্সি নিয়ে চম্পট দেন চালক। রাতেই ট্যাক্সিচালক উদয় কুমারকে গ্রেফতার করে এয়ারপোর্ট এনসিবিআই থানার পুলিশ। তাঁকে জেরা করে জানা যায়, শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবক বাগুইআটি জোড়ামন্দির এলাকা থেকে ওঠেন।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















