এক্সপ্লোর

৬০ শতাংশ বিল চোকানোর পরও ছাড়া হয়নি রোগীকে, রাখতে বলা হয় গায়ের গয়না, বাড়ির দলিল,ফিক্সড ডিপোজিট, অভিযোগ পরিবারের

কলকাতা:  সাত দিনেই বিল হয়েছিল সাত লক্ষ টাকার! তার পুরোটা না মেটাতে পারায় রোগীর পরিবারের ফিক্সড ডিপোজিটের নথি আটকে রাখার অভিযোগ উঠেছে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর পরিবার নাকি নিজে থেকে এই কাগজপত্র রেখে গিয়েছে। যদিও, রোগীর পরিজনদের পাল্টা দাবি, এই কথা হাস্যকর। হাসপাতাল কর্তৃপক্ষ এই অঙ্কটা অনায়াসে বলতে পারেন। কিন্তু, সাধারণ মধ্যবিত্তদের কাছে তো এই অঙ্কটা রাতারাতি জোগাড় করা পাহাড় ভাঙার সামিল! সঞ্জয়ের পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশিরা চেয়েচিন্তে সাড়ে চার লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিল। কিন্তু, তাতে হয়নি! অভিযোগ, তাঁরা কাকুতি মিনতি করেছিলেন! কিন্তু তাও ছাড়েনি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। শেষপর্যন্ত রোগীকে এসএসকেএমে নিয়ে যাওয়ার ছাড়পত্র পেতে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট জমা দিতে হয় বলে অভিযোগ! মৃত সঞ্জয়ের সঞ্জয়ের বন্ধুর দাবি, তাঁরা আমরা বলি আমাদের রেখে দিন, ওকে যেতে দিন। তাও ছাড়েনি। ফিক্সড  ডিপোজিটের কাগজ জমা দিতে হয়েছে। এসএসকেএমে দাঁড়িয়ে একই অভিযোগ করেন মদন মিত্রও। তৃণমূল নেতা বলেন, গয়না গাঁটি নিয়েছে, এফডি নিয়েছে, বাড়ির দলিল নিয়েছে। দে আর দ্য ব্লাড সাকার, ড্রাকুলা, চামার। অ্যাপোলো কর্তৃপক্ষের দাবি, তাঁরা নাকি ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট চাইনি! সিওও জয় বসু বলেন, এগুলো আমরা নিতে চাইনি। রোগীর পরিবারই দিয়েছে... নিমাই’দার প্রশ্ন - আপনাদের নেওয়ার অধিকার আছে? না নেই। কিন্তু, রোগীর পরিবারই দিয়েছে। যদিও, মৃত সঞ্জয়ের প্রতিবেশী সুবীর মুখোপাধ্যায় বলেন, এটা হাস্যকর। মিথ্যে কথা বলছে। আমরা নিজেরা বললাম আমরা থাকছি। পেশেন্টকে ছেড়ে দাও। এখন মিথ্যে বলছে। সঞ্জয়ের মৃত্যুর পর অ্যাপোলো কর্তৃপক্ষকে মদন মিত্র বলেন পুরো টাকা ফিরিয়ে দিতে। জয় বসু জানান, সব টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু, টাকা ফেরালেই কি সাত খুন মাফ? সদ্য মুখ্যমন্ত্রীর বৈঠকের পরও এমনটা হয় কী করে? কবি শঙ্খ ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রীর এত বড় এক শ্রদ্ধেয় পদক্ষেপের পরেও যে এমন ঘটনা ঘটতে পারল, এতে বোঝা যায় কোনো কোনো হাসপাতালে কী পরিমাণ অমানবিক কাণ্ড চলছে। সঞ্জয়ের দেড় বছরের ছেলে বুঝে উঠতে পারছে না তাঁর জীবন থেকে কী চলে গেল! যাঁরা বুঝতে পারছেন, তাঁরাও অসহায়। সন্তান হারালেন বৃদ্ধ বাবা-মা এবং স্বামী হারালেন মাত্র তিন বছর আগে বিয়ে হওয়া এক যুবতী। সঞ্জয়ের মৃত্যু তুলে দিল সেই অবধারিত প্রশ্ন, অর্থ না থাকা মানে কি বাঁচার অধিকারটুকুও নেই?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget