এক্সপ্লোর

‘ব্যাকডোরে কথা চলছে, সিঙ্গুরে ফিরছে টাটারা’, ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের মন্তব্যে জল্পনা

কলকাতা: টাটারা কি ফের সিঙ্গুরে ফিরবে? মঙ্গলবার, এই জল্পনা উস্কে দিলেন রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান কর্নেল সব্যসাচী বাগচী। এদিন তিনি বলেছেন, সে দিন আর বেশি দূরে নয় যখন দেখা যাবে সিঙ্গুরে তারা আবার ফিরে আসছে। টাটাদের অ্যাটিচুড চেঞ্জ হচ্ছে। তৃণমূল তখন বিরোধী দল। তাদের আন্দোলনের জেরে রাজ্য ছাড়তে হয়েছিল টাটাদের। সিঙ্গুর থেকে ন্যানো গাড়ি তৈরির প্রকল্প তারা নিয়ে চলে গিয়েছিল গুজরাতের সানন্দে। সেই সিঙ্গুরের জমি নিয়ে গত কয়েক বছর ধরে চলছে আইনি লড়াই। মামলা এখন সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে, নয়া জল্পনা উস্কে দিলেন রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান। তিনি আরও বলেন, টাটারা তো সব ব্যবসা গুটিয়ে নেয়নি। ব্যাকডোরে কথাবার্তা চলছে সরকারের সঙ্গে। ৬০০ একরেই কারখানা করবে। চারশো একর নিয়ে নেতৃত্বের তো সিদ্ধান্ত আছেই। আমরাও ওদের টাচে আছি। পর্যবেক্ষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের এ দিনের মন্তব্য যথেষ্ট তাৎ‍পর্যপূর্ণ। কারণ, কয়েক দিন আগে, কলকাতায় এসে জল্পনা উস্কে দিয়েছিলেন খোদ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান। টাটা টি-এর বার্ষিক সাধারণ সভায় সাইরাস মিস্ত্রি বলেছিলেন, টাটা গোষ্ঠী অরাজনৈতিক সংস্থা। আমরা রাজনীতিতে অংশ নিই না। আমাদের হৃদয়ে এবং ইতিহাসে পশ্চিমবঙ্গের এক বিশেষ স্থান রয়েছে। উন্নয়নের সম্ভাবনা রয়েছে, এভাবেই আমরা পশ্চিমবঙ্গকে সবসময় দেখব। আমার মনে হয়, সম্ভাবনা এমন হতে হবে যা দেখা যায়। যখন সম্ভাবনা দেখা যাবে, তখন রাজনৈতিক পরিবেশ যাই হোক না কেন, আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নেব। এতে জল্পনা তৈরি হয়েছিল, তা হলে কি সিঙ্গুর পর্বের তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে, শিল্পবান্ধব পরিস্থিতি পেলে পশ্চিমবঙ্গে বিনিয়োগের কথা ভাবতে পারে টাটা গোষ্ঠী? সেই জল্পনা এ দিন আরও উস্কে দিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget