এক্সপ্লোর

৮ থেকে ১২ অক্টোবর বন্ধ ব্যাঙ্ক, গ্রাহক হয়রানির আশঙ্কা

কলকাতা: রাজ্য সরকারের টানা ১১ দিন ছুটির সিদ্ধান্তে যখন প্রশ্নের মুখে কর্মসংস্কৃতি, তখন ছুটি ছুটি ব্যাঙ্কেও! অক্টোবর মাসে উৎসবের মরশুমে টানা বন্ধ পাঁচ দিন! • ৮ অক্টোবর- মাসের দ্বিতীয় শনিবার, ওই দিন ব্যাঙ্কের ঘোষিত ছুটি। • ৯ অক্টোবর- রবিবার এমনিতেই ছুটির দিন। • ১০ এবং ১১ অক্টোবর দুর্গাপুজোর ছুটি। • ১২ তারিখ মহরম উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। উৎসবের মরশুমে ব্যাঙ্ক-বন্ধের এই ছবি চিন্তা বাড়িয়েছে গ্রাহকদের। যদিও অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্তাদের একাংশের দাবি, পরপর পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও সাধারণ গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‍প্রাক্তন এজিএম স্বপন সেনগুপ্ত জানিয়েছেন, ব্যাঙ্ক ৫ দিন বন্ধ থাকবে ঠিকই, তবে আমজনতার কোনও সমস্যা হবে না। কারণ, ৫ দিনই এটিএম খোলা থাকবে, এবং পর্যাপ্ত টাকা থাকবে। যদিও অনেকেই পাল্টা, বলছেন, সব ব্যাঙ্কের এটিএমে-ই দৈনিক টাকা তোলার একটা ঊর্ধ্বসীমা আছে। চাইলেও, তার বেশি টাকা তোলা যায় না। সেক্ষেত্রে ছুটির পাঁচ দিন, কারও বেশি টাকার প্রয়োজন হলে, তিনি তো সমস্যার মুখে পড়বেন! একটানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকা, চিন্তার কারণ হয়েছে বণিক মহলের কাছেও। তাদের দাবি, প্রতিদিন যাঁরা মোটা টাকা লেনদেন করেন, এক টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে তাঁরা সমস্যার মুখে পড়বেন। মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত বাঙুর বলেন, যারা মোটা টাকা লেনদেন করে তাদের অসুবিধা হবে। রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, কিন্তু গোটা দেশে বাণিজ্যিক কাজর্কম চালু থাকবে। স্টক এক্সচেঞ্জ খোলা থাকবে। ফলে টাকা লেনদেন করতে গিয়ে অসুবিধা হবে। ফলে, ৫ দিনের মধ্যে অন্তত একদিন অর্থেক বেলা হলেও, পরিষেবা চালু হোক। সব মিলিয়ে ব্যাঙ্কের ছুটি নিয়ে টেনশনে বড় থেকে ছোট, সব গ্রাহকই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget