এক্সপ্লোর

ধৌলাগিরি অভিযানে গিয়ে মৃত্যু বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের

কলকাতা: শৃঙ্গজয় করেও ঘরে ফেরা হল না! ধৌলাগিরি অভিযানে গিয়ে মৃত্যু হল পর্বতারোহী রাজীব ভট্টাচার্যর। ২ বছর আগে অমোঘ নিয়তি কেড়ে নিয়েছিল 'পাহাড়-কন্যা' ছন্দা গায়েনকে৷ কাঞ্চনজঙ্ঘা পশ্চিম শৃঙ্গজয় করতে গিয়ে আর ফেরেননি ছন্দা৷ মৃত্যু-মুখ থেকে ফিরে এসেছিলেন তাঁরই বন্ধু রাজীব ভট্টাচার্য৷ দগদগে স্মৃতি হয়ে মনে বেঁচেছিল সেই ঘটনা৷ আর, দু’বছর পর? একই নিয়তির শিকার এভারেস্টজয়ী রাজীব৷ নেপালের ধৌলাগিরি শৃঙ্গজয় করতে গিয়ে স্নো-ব্লাইন্ডনেসের শিকার৷ আর অন্তহীন ক্লান্তি৷ বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাঙালি পর্বতারোহী৷ আর, একটি স্বপ্নের মৃত্যু৷ ধৌলাগিরি জয় করতে গিয়ে এই প্রথম মৃত্যু হল ভারতীয় কোনও পর্বতারোহীর৷ জানা গিয়েছে, ১১ এপ্রিল কাঠমাণ্ডু থেকে ধৌলাগিরির উদ্দেশে অভিযান শুরু করেন রাজীব৷ যার উচ্চতা ৮ হাজার ১৬৭ মিটার৷ শেরপা তাসিকে সঙ্গে নিয়ে প্রথমে ধৌলাগিরি বেসক্যাম্পে পৌঁছন তিনি৷ সেখান থেকে প্রথমে ক্যাম্প ওয়ান৷ তারপর আরও বেশি উচ্চতা ক্যাম্প টু৷ ক্যাম্প থ্রি-র অবস্থান শৃঙ্গের খুবই কাছাকাছি৷ ১৯ মে ক্যাম্প থ্রি হয়েই ধৌলাগিরি শৃঙ্গজয় করেন রাজীব৷ কিন্তু, ফেরার আনন্দ দীর্ঘস্থায়ী হল না৷ ফেরার সময়ই স্নো-ব্লাইন্ডনেসের শিকার৷ সূর্যরশ্মি বরফে প্রতিফলিত হয়ে চোখে পড়ায় দৃষ্টিহীনতা৷ চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি৷ প্রবল অসুস্থতা নিয়েই এগোতে থাকেন রাজীব, অভিযানের নেশায়৷ ধৌলাগিরির উচ্চতা৷ দুর্গম পথ৷ ক্রমশ কমতে থাকে অক্সিজেন৷ ক্লান্তি গ্রাস করতে থাকে রাজীবকে৷ প্রকৃতির সঙ্গে যুঝেও শেষরক্ষা হল না৷ রাজীবকে কেড়ে নিল ধৌলাগিরি৷ রাজীবের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া৷ রাজীবের দেহ উদ্ধার করতে শনিবারই কাঠমাণ্ডু রওনা দিচ্ছে যুব কল্যাণ দফতরের মাউন্টেনিয়ারিং দফতরের প্রতিনিধিদল৷ সঙ্গে যাচ্ছেন রাজীবের এক আত্মীয়ও৷ ধৌলাগিরিতে অভিযান করার আগে পাঁচবার ভাবেন পৃথিবীর তাবড় পর্বতারোহীরাও৷ ধৌলাগিরি অভিযানে গিয়েই ২ দিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন বসন্ত সিংহ রায়ের মত এভারেস্টজয়ী৷ কিন্তু, যাবতীয় ঝুঁকি অগ্রাহ্য করেই এগিয়ে গিয়েছিলেন রাজীব, অভিযানের নেশায়৷ শৃঙ্গজয় হল৷ কিন্তু, শেষরক্ষা হল না৷ চলে গেলেন রাজীব৷ পড়ে রইল একরাশ স্বপ্ন৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget