এক্সপ্লোর

মায়ের বাড়িতে থাকতে হলে শিরদাঁড়া ঝুঁকিয়ে থাকুন, ছেলেকে তীব্র ভর্ত্‍সনা হাইকোর্টের

কলকাতা: মায়ের বাড়িতে থাকতে হলে মাথা নিচু করে শিরদাঁড়া ঝুঁকিয়ে থাকুন। সম্পত্তিতে মাথা গলানোর চেষ্টা করবেন না। বাগুইআটিতে বৃদ্ধাকে বাড়িছাড়া করার অভিযোগে ছেলে-বৌমাকে হাইকোর্টের ভর্ত্‍সনা। পুলিশকে দ্রুত পদক্ষেপের নির্দেশ। অভিযোগ অস্বীকার ছেলে ও তাঁর স্ত্রীয়ের। বাগুইআটির ওই বৃদ্ধার ছেলের হাতে মার জুটেছে! যাকে জীবন দিয়ে বড় করেছেন, সেই ছেলে বড় হয়ে, বিয়ে করে, মাকে মারধরই শুধু করেনি বাড়ি থেকে বেরও করে দিয়েছে বলে অভিযোগ। বাগুইআটি থানায় একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি বৃদ্ধার। শেষমেশ এ মাসে তিনি হাইকোর্টে মামলা করেন। সোমবার, সেই মামলার শুনানিতে ছোলে ও ছেলের বউকে তীব্র ভর্ৎ‍সনা করল আদালত। বৃদ্ধার ছেলের আইনজীবীর উদ্দেশে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, মায়ের বাড়িতে থাকতে হলে মাথা নিচু করে শিরদাঁড়া ঝুঁকিয়ে থাকুন। মাকে ভালবাসুন। সম্পত্তিতে মাথা গলানোর চেষ্টা করবেন না। বাগুইআটির দেশবন্ধু নগরের তেঁতুলতলার বাসিন্দা শান্তি মোদক। বছর ৬৫’র এই বৃদ্ধা, জীবনেও ভাবতে পারেননি জীবনটা শেষমেশ এ ভাবে কাটাতে হবে। বাবার বানানো বাড়িতেও ঠাঁই হবে না। বৃদ্ধার অভিযোগ, ২০১৫’র জুলাইয়ে তাঁদের বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরির জন্য এক প্রোমোটারের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়। অভিযোগ, এরপর থেকেই ছেলে শান্তনু মোদক ও তাঁর স্ত্রী শম্পা তাঁকে মরধর শুরু করে। বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকেই বৃদ্ধাকে কখনও থাকতে হয় মেয়ে-জামাইয়ের কাছে। কখনও আবার ফুটপাথে...গাছতলায়! বৃদ্ধার দাবি, গতবছর বাগুইআটি থানায় একাধিকবার অভিযোগ জানান। কিন্তু সুরাহা মেলেনি। শেষমেশ, এ মাসে, তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন। যার শুনানিতে, এ দিন বিচারপতি জয়মাল্য বাগচী পুলিশকে নির্দেশ দিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ নিতে। বৃদ্ধার ছেলে ও তাঁর স্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন। বিচারপতি এও বলেছেন, সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ হলে তা দেওয়ানি আদালতের বিচার্য বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget